somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা লাস্ট ওয়ার্ডস পার্ট ৩

০৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে নিয়ে যাওয়া হয় অপারেশন রুমে। গুলিটা বেশ যায়গা-মতোই লেগেছিলো তবে ডানপাশে লাগায় কিছুটা রেহাই। ঠিক এই যায়গায় বাম পাশে হলেই আর কিছু করার ছিলো না। অপারেশন শেষে রাখা হয়েছে আইসিএউ তে । বাইরে পরিবারের সবাই। অফিসার সাকিব পৌঁছানোর পর সবাই তাকে খুব বিস্ময় নিয়ে দেখেছিলো। আসলে ডিবি এই কেসে এটা দেখে সবাই অবাক হচ্ছে তবে কেউ জিজ্ঞেস করছে না। আইসিএউ রুমের দরজায় লাগানো ছোট গ্লাস দিয়ে সাকিব দেখলো ছেলেটিকে ঘুমিয়ে থাকতে। কি সুন্দর ঘুমাচ্ছে। কেউ দেখে বলবে এই ছেলেকে নিয়ে কত তোলপাড় চলছে। উপর থেকে কড়া নির্দেশ যে করেই হোক কাউকে না জানিয়ে এই রহস্য বের করতে হবে।

অফিসে ফিরেই রুম থেকে পাওয়া মোবাইল এবং ল্যাপটপ সম্পর্কে জানতে চাইলেন সাইবার ইউনিটের কাছে। তারা সব লক খুলে ফাইলগুলো দেখছে কিছু পাওয়া যায় কিনা। মোবাইল থেকে তেমন কিছু পাওয়া যায় নি। সব ক্লিয়ার করা। মনে হচ্ছে একদম নতুন মোবাইল। ল্যাপটপের ব্রাউজিং হিস্টোরি থেকে শুরু করে সবকিছুই ডিলিট করা। শুধু ওয়াল পেপারে লিখা

You can find me inside me ! :)

সাকিব সব-শুনে হতাশ হলেন। কিছুই নেই যাতে করে ঘটনা বের করার কোন আলামত পাওয়া যায়? ?

সাইবার ইউনিট অফিসার রাশেদ বললো "স্যার ল্যাপটপের কী-বোর্ড পর্যন্ত ক্লিয়ার করা যাতে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলা"
অন্য কেউ হলে এটা হত্যা ধরে নেয়া যেতো কিন্তু NSI থেকে বলেই দেয়া আছে সবকিছুকে ভিন্ন ভাবে দেখতে। সাকিব ল্যাপটপ তার রুমে দিয়ে যেতে বললেন। নিজেই দেখবে কি করা যায়।

৫ মিনিট ঘেটে কিছু না পেয়ে টেবিলের উপর রাখা ল্যাপটপের স্ক্রিনের দিকে চোখ জমে আছে সাকিবের। ছবিটায় কি বিশেষ কিছু আছে। ভাবছে সে। কেনো তার মনে হলো আচ্ছা কোথাও কোন ফাইল নেই তাহলে এই ছবিটি কিভাবে ওয়ালপেপারে দেয়া। নিশ্চয়ই এটা তাকে নামাতে হয়েছে।
সোজা হয়ে বসলো সাকিব। দ্রুত একটা স্ক্রীনশট নিয়ে সেটা সেভ করে গুগোল করবে বলে ঠিক করলো সে। যদি যেখান থেকে নামানো হয়েছে সেখানে কোন ক্লু থাকে। স্ক্রীনশট নিয়ে যেই সেভ করতে যাবে সিস্টেম ডিফল্ট লোকেশন দেখালো এমন এক ফোল্ডার যা সাকিবকে
অবাক করে দিলো।

সিস্টেম ফাইলের এতো ভিতরে কেউ কি এমন কিছু রেখে যেতে পারে। তাকে বলা সব কথা এখন সব কথা যৌক্তিক মনে হচ্ছে। ছেলেটা এখনেই লুকিয়ে রেখে গেছে সব রহস্য।

ছেলেটার নাম আহাত। কোড নাম মৃন্ময়।

প্রথম পার্ট

২য় পার্ট

সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×