somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে লিখবো ভালো ই-মেইল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিভাবে ভালো ইমেইল লিখবেন তা নিয়ে গুগল করলে হাজার হাজার টিপস পাবেন তবে আমি আজ লিখবো কিভাবে ভালো ইমেইল লিখার অভ্যাস গড়ে তুলতে পারেন খুব সহজেই যা আপনাকে কর্মজীবনে অনেকটা এগিয়ে রাখতে পারে।

ব্যবসা বা চাকরি যাই করেন না কেন, ভালো কমিউনিকেশন আপনার লাগবেই। অনেকেই ভালো কমিউনিকেশন মানে বুঝেন খুব ভালো ইংরেজি বলা বা লিখা। অবশ্যই বাইরের দেশে যোগাযোগ করতে আপনাকে ভালো ইংরেজি জানতে হবে কিন্তু ভালো কমিউনিকেশন শুধু এর মধ্যেই সীমাবদ্ধ না।
ভালো কমিউনিকেশন বলতে বুঝায় আপনার মনের ভাব অন্যকে পরিষ্কার ভাবে বুঝনোর সক্ষমতা। যোগাযোগ অনেকভাবেই করা যায় তবে লিখিত এবং মৌখিক দুই প্রকার সবচেয়ে বেশি হয়। আজ আমরা লিখিত যোগাযোগের ক্ষেত্রে ব্যবহিত ই-মেইল নিয়ে কথা বলবো।
১। ভাষা জ্ঞানঃ
• আপনি যে ভাষায় লিখছেন তার ব্যাকরণ নিয়ে জ্ঞান থাকাটা জরুরি। এখন যেটা হয় আমরা ছোট বেলায় পড়া সব নিয়ম মনে নাও রাখতে পারি। এখন কি উপায় ? আপনি আপনার যেকোনো লিখা ফাইনাল করার আগে কিছু সফটওয়্যার দিয়ে পরীক্ষা করে নিতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড এটা করতে পারে তবে আমার পছন্দ হলো Grammarly. ফ্রি এবং প্রিমিয়াম দুই ভার্সন রয়েছে। এর মাধ্যমে শুদ্ধ লিখার একটা অভ্যাস আপনার গড়ে উঠবে।
• তারপর যে ভাষায় লিখছেন সে ভাষার কিছু জিনিষ যেমন সম্বোধন করা, বিদায় নেয়া, কিছু চাওয়া এসবের জন্য কিছু নিয়ম থাকে সেটা আপনাকে জানতে হবে। আর যতো সম্ভব বিনয়ের সুরে লিখতে হবে। ইংরেজির ক্ষেত্রে Please, can you please, will you, Thanks for your consideration, please find the attachment ইত্যাদির ব্যবহার আপনাকে জানতে হবে। সিনিয়র কাউকে তার নাম ধরে লিখাটা অনেকেই পছন্দ করেন না এদেশে যদিও বাইরে এর চর্চা আছে সেটা মাথায় রাখতে হবে। লিঙ্গভেদে পুরুষ/মহিলা সবাইকে আপনি স্যার বললে সেফ থাকতে পারেন।
দৈনিক বা প্রায়শই লিখা:
ভালো ই-মেইল লিখতে হলে আপনাকে চর্চা করতে হবে। কিভাবে ই-মেইল চর্চা করবেন?
• আমরা দৈনিক গান শুনি, নিউজ পড়ি যেগুলো অনেক ভালো লেগে যায়। আমরা শেয়ার দেই। কিন্তু কখনো কি লেখক,গায়ককে সরাসরি প্রশংসা করেছি। সহজেই এটা করা যায়। আপনার মাত্র পড়া একটি ভালো নিউজের নিচেই তাদের ই-মেইল দেয়া। চেষ্টা করুন তাকে অল্প কথায় জানতে। এতে তার সাথে যেমন একটা যোগাযোগ তৈরি হতে পারে সাথে সাথে লিখার চর্চা হবে। তবে অবশ্যই লিখে পাঠানোর আগে বানান এবং গ্রামার দেখে নিতে ভুলবেন না। তবে বেশি ভয় পাবেন না ভুল করার। আস্তে আস্তে ভালো লিখা শিখবেন।
• অবশ্যই ইমেইলের সাবজেক্ট লাইন সঠিক এবং যৌক্তিক দিবেন। যেমন কোনও কাজের কমেন্ট করতে মেইল করলে সেটা সাবজেক্ট লাইনে লিখবেন তাহলে আপনার মেইল কোন বিষয়ে সেটা পাঠক ধারণা নিতে পারবে।
ইমেইল পড়া:
• আপনার ইন-বক্সে দেখবেন বিভিন্ন কোম্পানি ই-মেইল দিতে থাকে। ভালো কোম্পনীর মেইলগুলো পড়ুন দেখবেন অনেক বিষয় শিখতে পারছেন। যদি বর্তমানে আপনার ইন-বক্সে ই-মেইলের ঘাটতি থাকে তাহলে ই-কমার্স,নিউজের সাইটে যেয়ে রেজিস্ট্রেশন করবেন তাহলে আর অভাব হবে না।

নিজের ইমেইল লিখা পাঠানোর আগে তিনবার পড়ুন তাহলেও অনেক কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা পাবেন।
আর একটি কথা আপনার ইমেইল আইডি নিজের নামের সাথে মিল রেখে তৈরি করবেন। অযাচিত কোনও শব্দ যোগ করে নিজের ইমেজকে নষ্ট করবেন না।


সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×