somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসে বসে শিখলাম মার্কেটিং

০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন একটা মিটিং করে বাসায় ফিরছিলাম। আগারগাঁও থেকে ফার্মগেট হয়ে গুলিস্তান। বাসে বসে কিছুটা হালকা ঘুমাচ্ছিলাম । ফার্মগেট এসে শুরু হলো জ্যাম। ৪০ মিনিট থেমে আছে গাড়ি। কি বিরক্তিকর! এর মধ্যে বাসে উঠে এলেন এক চকলেট বিক্রেতা। এই দৃশ্য আমার পরিচিত হলেও তার কথা শুনে আমি একটা বিষয় খেয়াল করলাম।

সে চকলেটের উপাদান নিয়ে কিছুই বলছিল না কিন্তু এই চকলেট খেলে কি কি উপকার যেমন গলার কাশি, সিগারেটের গন্ধ ইত্যাদি চলে যাবে। খুব বেশি না কিন্তু ৪ থেকে ৫ টা সমস্যা সে বলে শেষ করলো। এর মধ্যে ছিল কাশি,সিগারেট, গন্ধ ইত্যাদি। তারপর আমি ভাবা শুরু করলাম বাসে কি কি ধরনের লোক থাকে, ভেবে দেখলাম সে যেগুলো বলছে ঐ ধরনের লোক বাসে থাকেই এর বাইরে তেমন সেগমেন্ট নেই।

এখান থেকে আমি দুইটা বিষয় শিখলাম, এক আপনি ব্যক্তি জীবন বা কাজের ক্ষেত্রে নিজেকে অন্যের সমাধান-রূপে দেখাতে পারলে আপনি টিকে যাবেন। একজন অপরিচিত মানুষ যার কাছে আপনি কিছু বিক্রি করতে গিয়েছেন সে এটা জানতে আগ্রহী আপনি বা আপনার সে প্রোডাক্ট তার কি সমস্যার সমাধান করবে। আপনার প্রোডাক্টের হাজার গুন রয়েছে তাতে সে আগ্রহী কম হতে পারে। আবার অনেক সময় দেখা যায় মানুষ নিজেও জানে না তার এই সমস্যার সমাধান কি করলে বা কিনলে হবে সে ক্ষেত্রে আপনাকে তার সমস্যা সমাধানের উপর ভিত্তি করে বুঝাতে হবে তাহলে বেশি কাজে দিবে।

দুই আপনি যেখানে আপনার প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন সেই যায়গার মানুষের প্রোফাইলিং করে তাদের সমস্যা,চাহিদা জেনে নেয়া। কি সমাধান তারা ব্যবহার করে, সেই সমাধানের কিছু সমস্যা যদি থাকে ইত্যাদি আপনাকে জেনে নিতে হবে।
যারা মার্কেটিং পড়েছেন তাদের জন্য এটি খুব সহজ জিনিষ। তবে বাসের ঐ ফেরিওয়ালা কিভাবে এটা চিন্তা করলো তা দেখেই আমি অবাক হচ্ছি।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×