somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃন্ময়ীর সংসার

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিসেম্বর ২১,২০২১

দেশে এখন আর তেমন শীত না পরলেও এই সময়ে ঠান্ডা পানিতে সকাল সকাল গোসল করা নির্ঘাত অসুখ বাধানোর সমান, ভাবতে ভাবতে মৃন্ময়ী চুলে তোয়ালে পেঁচিয়ে গোসলখানা থেকে বেডরুমে ঢুকে।
"আফসার এখনো ঘুমোচ্ছে......সারারাত জার্নি করে মাঝরাতে বাসায় ফেরা, এতো সকালে ঘুম ভাঙ্গানো অপরাধ হয়ে যাবে" মনে মনে ভাবে মৃন্ময়ী। যদিও সে নিজেও জার্নি করেই ফিরেছে তবু তার ঘুমনোর ফুরসত কোথায় । আমাদের দেশের মানুষের জীবন যাপনের সাথে প্রেম, ভালোবাসা, রোমান্স ঠিক যায় না। হানিমুন থেকে ফিরতে ফিরতে ভাবতে হয় অফিসের কাজ, ঘরের কাজ ইত্যাদি। এসব ভাবতে ভাবতে রান্না ঘরে চুলা জ্বালায় সে। চা করতে হবে, রুটি বানাতে হবে, ডিম ভাজি করা, মুখস্ত হয়ে গেছে বিয়ের মাত্র ৩ মাসেই। চুলায় চা দিয়ে নিজেই আনমনে ভাবতে থাকে মাত্র ৬ মাস আগেও জীবন কতো অন্যরকম ছিলো।
বাবা মায়ের একমাত্র সন্তান হয়ে বেঁড়ে উঠা, কলেজ লাইফ পার করতেই জীবনে প্রেমের দেখা মেলে। একই কলেজে পড়েলেও হাসানের সাথে পরিচয় হয় এইচ এস সি শেষ পরীক্ষার দিন আরেক বান্ধুবীর মাধ্যমে। সাধাসিধা দেখতে। ঐ বয়সে মেয়েদের স্বভাবসুলভ হ্যান্ডসাম ছেলেদের প্রতি যে আকৃষ্ট হবার তাড়না থাকে মৃন্ময়ীর তেমন ছিলো না বললে ভুল হবে তবে ছেলেটার মধ্যে একটা ম্যচুরিটি ভাব ছিলো যা মৃন্ময়ীকে আকৃষ্ট করে। সে ২০১৩ সালের কথা ,
শেষ পরীক্ষার দিন মৃন্ময়ীর বান্ধুবী সেতুর কথা ছিলো সে হাসানের সাথে ফিরবে। হাসান সেই অনুযায়ী পরীক্ষা শেষে কল করে গেলেও সেতুর ফোন বন্ধ। সেতুর এই প্লানের কথা একদমই মাথায় ছিলো না , যখন খেয়াল হলো তখন সে মৃন্ময়ীর মোবাইল থেকে কল করে হাসানকে। সেই থেকে হাসানের কাছে মৃন্ময়ীর নাম্বার। রাতে ম্যাসেজ আদান প্রদান হওয়া থেকে একসাথে আড্ডা দেয়া সবই চলতে থাকে একদমে । আস্তে আস্তে মৃন্ময়ী আবিষ্কার করে হাসানের নিজের কিছু স্বপ্ন আছে, লড়াকু মানসিকতার ছেলে, ঢাকা স্বচ্ছল পরিবার থেকে হলেও নিজের কিছু করার তীব্র আকাঙ্ক্ষা আছে তাই তো ভর্তি কোচিং নিয়ে মনোযোগী। ধীরে ধীরে এসব স্বপ্নের সাথে জুড়ে যায় মৃন্ময়ী। একে অপরকে ভালো লাগার বিষয়টি দুজনই বুঝতে পারলেও কেউ প্রকাশ করে না।
মাঝরাতে কথা শুরু হয়ে সেদিন ফজরের আজান হয়ে গেছে, মোবাইলে কথা শেষ করে মৃন্ময়ী ফ্রেশ হয়ে ঘুমাতে যাবে এমন সময় টেক্সট আসে হাসানের নাম্বার থেকে, বেশ দীর্ঘ কথা যার মাধ্যমে মৃন্ময়ীকে জীবনের অংশ করতে চায় হাসান। অস্বাভাবিক কিছু না হলেও মৃন্ময়ী এবার কিছুটা ভাবনায় পরে যায় । জীবনে প্রপোজাল অনেক পেলে এভাবে ভাবতে হয়নি কখনো । ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে যায় নিজেও বুঝে না। ওদিকে হাসানের আর ঘুম হয় না। বারবার মোবাইল দেখা। উত্তরের অপেক্ষা ।এখন সকালের অপেক্ষা , অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যায় সময়......(চলবে)

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×