মা কথাটি পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। এরচেয়ে মধুরতম শব্দ পৃথিবীতে আজ ও সৃষ্ঠি হয়নি। মা , আমার মা, আমার সবচেয়ে প্রিয় মানুষ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানবী। যার তুলনা করার মত সক্ষমতা আমার নেই। আজ শিক্ষাজীবনের শেষ প্রান্তে এসে ও আমার সেই ছোটবেলার কাহিনীটি মনে পড়ে। আমি যখন তৃতীয় শ্রেনীর ছাত্র, একদিন আমাদের প্রধান শিক্ষক আমাদের কাছে জানতে চেয়েছিলেন,তোমাদের প্রিয় মানুষ কে ? আমি তখন বারবার চিৎকার করে বলেছিলাম " আমার মা"। তখন স্যার খুব খুশি হয়েছিলেন এবং বলেছিলেন তোমার মত আমার ও প্রিয় মানুষ আমার মা। আমি ও আমার মাকে অনেক ভালোবাসি। আমরা যখন একটু অসুস্থ হই তখন আমাদের মায়েরা কতই না ব্যাথিত হন।এ প্রসংঙ্গে আমি খ্যাতিমান উপন্যাসিক আনিসুল হক এর বিখ্যাত উপন্যাস ''মা" এর সার সংক্ষেপ বর্ননা করবঃ
বীর মুক্তিযোদ্ধা আজাদ ১৯৭১ সালের ৩০ আগষ্ঠ পাকিস্থানি সৈন্যদের হাতে ধরা পড়েন। পাকিস্থানিরা আজাদের উপর প্রচন্ড অত্যাচার চালিয়ে কথা বের করতে পারেনি। আজাদের মা ছেলের সাথে দেখা করলে , আজাদ বলে মা দুদিন ধরে ভাত খাই না,ভাত নিয়ে এসো। মা পরের দিন ভাত নিয়ে হাজির হন বন্দি শিবিরে। কিন্তু ছেলের দেখা আর মেলে না। আর কোনদিন ও ছেলে তার ফিরে আসে নাই। আর এই মা আর কোন দিন ও জীবনে ভাত খান নাই। যুদ্ধের ১৪ বছর পর এই মা মারা যান, নিঃস্ব, রিক্তবেশে।মুক্তিযোদ্ধারা তাকে কবরে শায়িত করলে আকাশ থেকে ঝিরঝির করে ঝরতে থাকে বৃষ্ঠি।
এই অসমসাহসিকা মায়ের অবিশ্বাস্য কাহিনী, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন স্বাধীনতা থাকবে, এই অমর মাকে ততদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আমাদের।
আমি সেই মায়েদের সালাম জানাই । বাংলাদেশ গর্ববোধ করে এইসব মায়েদের নিয়ে।
পরিশেষে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা "মা" এর কয়েকটি চরন দিয়ে আমার লেখা শেষ করবঃ
হেরিলে মায়ের মুখ
দুরে যায় সব দুখ
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান,
মায়ের শীতল কোলে
সকল যাতনা ভুলে
কত না সোহাগে মাতা বুকটা ভরান।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।