somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবুজ ভালবাসা চাই।

২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বদলে যাচ্ছে পৃথিবী। বদলাচ্ছে দেশ। বদলে যাওয়ার ছোঁয়া লেগেছে দেশের প্রকৃতিতে। দেশের প্রতিটি পরিবার পরিনত হচ্ছে একক পরিবারে। ফলে প্রয়োজন হচ্ছে নতুন নতুন ঘরবাড়ি এবং এর জন্য কাটা হচ্ছে গাছপালা। বিনষ্ট হচ্ছে ফসলি জমি, বন ও পাহাড়। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, কমে যাচ্ছে দেশের খাল-বিল,নদ-নদী। নদ-নদীর পানি দূষিত হচ্ছে। পানিতে থাকা মাছ ও রেহাই পাচ্ছে না এ ক্ষেত্রে। অপরিকল্পিতভাবে গড়ে উঠছে শহর। মানুষ সবাই কাজের জন্য ভিড় করছে শহরে। বেড়ে যাচ্ছে শহরে মানুষের চাপ। নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। গড়ে তোলা হচ্ছে অপরিকল্পিত শহর। সেখানে পরিবেশের অবস্থা কারোরই অজানা নয়। পানি দূষন, শব্দ দূষন, বায়ু দূষন সমগ্র মিলে হয়ে যাচ্ছে পরিবেশ দূষন। যাকে বলা যায় পরিবেশের হ-য-ব-র-ল অবস্থা। পৃথীবিতে জনসংখ্যা হয়ে গেছে ৬০০ কোটি প্রায়। আর ভয়াবহ কথা হচ্ছে আমাদের এই ছোট সোনার দেশ বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি প্রায়। ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ র্বর্গকিলোমিটারের এই দেশে ১৫ কোটি জনসংখ্যা ভয়াবহ অবস্থা সৃষ্ঠি করছে। কমে যাচ্ছে আবাসস্থল, বন, আবাদি জমি, ফলে সৃষ্টি হচ্ছে খাদ্য সংকট, বন্যা,ঝড় ও অস্বাস্থ্যকর পরিবেশ। বাংলাদেশের মত ষড় ঋতুর দেশে এসেছে পরিবর্তন। পরিবেশ বিপর্যয় বেড়ে যাচ্ছে। ঋতুতে ঋতুতে যে পার্থক্য বিদ্যমান ছিল, তা এখন আর চোখে পড়ে না। শহরে বেড়ে ওঠা শিশুরা পাঠ্য বইতে যে সবুজ শ্যামল দেশের কথা পড়ে বাস্তবে তা দেখতে না পেয়ে তা তাদের কাছে মনে হয় কাল্পনিক কাহিনীর মত। বাস্তবে হারিয়ে যাচ্ছে সোনার দেশ। ঢাকা সহ দেশের সব কয়টি শহর হয়ে উঠেছে কাল্পনিক পরিত্যাক্ত শহরে। এভাবে যদি চলতে থাকে, তাহলে এক সময় আমরা আমাদের
ঐতিহ্য হারিয়ে ফেলব তা বলার অপেক্ষা রাখে না। এই পরিত্যাক্ত শহর হবার পথে আমরা কি পারি না বাঁধা হয়ে দাড়াতে? এই পরিত্যাক্ত শহর হবার পথে বাঁধা দেবার একমাত্র পথ হচ্ছে বৃক্ষরোপন করা। একটি দেশের স্থলভাগের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে কাগজে-কলমে শতকরা ৯ ভাগ বনভূমি থাকার কথা বলা হলে ও আছে তার ও কম। কিন্তু আমাদের দেশের শহর গুলোতে বনায়ন করার কথা বলা হলে অনেকেই বলেন " জমি কোথায়" ? যেখানে মানুষ কবর দেবার জন্য জমি রাখে না সেখানে লাগাবে গাছ। তাই আসুন আমরা সচেতন সমাজ ও দেশের বাড়িওয়ালারা আমাদের নিজ নিজ বাড়িতে টবে বা ছোট বালতি এবং ড্রামে গাছ লাগিয়ে বাড়িকে সৌন্দর্য মন্ডিত করি। রাস্তার পাশে গাছ রোপন করি। নিজে বাঁচি, পরিবেশ বাঁচাই। দেশ বাঁচাই ও পৃথিবীকে বসবাস উপযোগী রাখি এবং প্রচুর সওয়াব এর অধিকারী হই। আর আমরা জানি গাছ আল্লার নামে ঝিকির করে। তাই আসুন আমরা সব সময় বৃক্ষরোপনের মত সহজ কাজে সম্পৃক্ত হয়ে দেশের ।ঐতিহ্য ধরে রাখি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×