somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণ, ধর্ষক এবং ধর্ষিতারা...

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত কয়েক বছরে ধর্ষণ জিনিসটাকে মোটামুটি আর্টের পর্যায়ে নিয়ে গেছি আমরা। বিবাহিত এবং চার সন্তানের জননীকে ধর্ষণ, দশ বছরের শিশুকে ধর্ষণ; চলতি বাসে ধর্ষণ, ইভ টিজিংয়ের প্রতিবাদ করলে ধর্ষণ। ধর্মের নামে ধর্ষণ, শিক্ষকের হাতে ছাত্র ধর্ষণ, ইত্যাদি ইত্যাদি। কোথাও কোথাও ধর্ষণের পরে মেয়েটিকেই পুরো গ্রামের সামনে চাবুকপেটা করছি, আবার কোথাও ধর্ষিত মেয়েটাকে তার ধর্ষকের সাথেই সংসার করতে বাধ্য করছি। এসব প্রতিটি ঘটনাই শেষ পর্যন্ত পুরনো পত্রিকার মলিন পাতায় হারিয়ে যাচ্ছে। বিচার মিলছে না কোনো একটা ঘটনারও; প্রায় কখনোই কারো সাজা হচ্ছে না।

অনেকে বলেন ধর্মীয় অনুশাসনই সমাজে শৃংখলা ফিরিয়ে আনবে; কিন্তু আমি দেখি ধর্মকেও ধর্ষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে কিছু পিশাচ। অনেকে বলেন সমাজে নারী-পুরুষের অবাধ মেলামেশা বাড়লে ধর্ষণ কমবে, নারী নির্যাতন কমবে; কিন্তু ধর্ষণের অস্তিত্ব রয়েছে আমাদের সমাজের ওপরতলাতেও। কাজেই, আমার মনে হয়- ধর্ম কিংবা অধর্ম কোনোটাই ধর্ষণের কারণ না, কোনোটাই ধর্ষণের সমাধান না। কারণ, ধর্ষণ কোনো রোগ নয়; এটা রোগের উপসর্গ মাত্র...

আমি দেখি- যে সমাজে হতাশা, ক্ষোভ, বেকারত্ব যত বেশি, সে সমাজে এসব ঘটনা তত বেশি ঘটে। রাস্তাঘাটে যতগুলো লোকের চেহারা দেখতে পান- দেখবেন, এদের প্রত্যেকের চোখেমুখে হতাশা, ক্ষোভ, ক্লান্তি, অসন্তুষ্টি। আপাতদৃষ্টে শান্তিপ্রিয় এই লোকগুলি হঠাৎ কোনো পকেটমার দেখতে পেলে নিমিষেই হিংস্র পিশাচে পরিণত হবে। এই লোকগুলিই বাসায় গিয়ে বিকৃত রুচির নীলছবি ডাউনলোড করে দেখবে। এদের মাঝেই কেউ কেউ সুযোগ পেলে কোনো অসহার নারীকে অত্যাচার করবে। একটা সমাজে একজন গড়পরতা নাগরিক যখন দিনরাত অশান্তিতে থাকে, দুশ্চিন্তায় থাকে- তখন তাদের একটা অংশ তাদের বিকৃত রুচি চরিতার্থ করার মধ্যেই শান্তি খুঁজে পায়। ঠিক একই কারণে যুদ্ধের সময় ধর্ষণ হয়; যে সৈনিক জানেনা যে কাল সে বেঁচে থাকবে কিনা, তার কাছে মরালিটির কোনো মূল্য নেই।

আমাদের সমাজে এসব অনাচার প্রতিদিনই বাড়ছে, আরো বাড়বে। এর সাথে যেমন রাস্তার যানজটের সম্পর্ক আছে, ঠিক তেমনি সম্পর্ক আছে শেয়ার বাজারের ধ্বসের, বেকারত্বের এবং দুর্নীতির। এর সাথে সম্পর্ক আছে রাজনীতির এবং গণতন্ত্রের। যতদিন এদেশে যেটা যেভাবে চলার কথা- সেটা সেভাবে চলবে না, ততদিন এদেশে অবিচার এবং অপরাধ কমবে না।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×