somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব রেকর্ড এবং আমাদের দেশপ্রেম

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল
শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি সশ্রদ্ধ
সালাম।
পূর্বে আমি বলেছিলাম যে ভালবাসা দেখান যায়
সেটা কোন ভালবাসা নয়
বরং যে ভালবাসা যে ভালবাসা দেখানো যায়না কিন্তু
মনের মধ্যে লালন করা যায় সেটাই প্রকৃত
ভালবাসা।
আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২ লাখ ৫৪ হাজার
৬ শত ৮৪ জন মানুষ একত্রে সমবেত হয়েছিল
একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে গিনেজ বুকের
পাতায় নতুন করে রেকর্ড লিখবে বলে। আমি এর
সমালোচনা করছি না তবে এটাকে যদি দেশপ্রেমের
বহিঃপ্রকাশ বলে মনে করেন তবে ভুল করবেন।
জ্ঞাতার্থে বলে রাখছি ভালবাসা কিংবা প্রেম
লুকায়িত থাকে মানুষের অন্তরে গিনেজ বুকের
পাতায় নয়।
আমরা এখনো চেতনা নিয়ে মঞ্চে দাঁড়িয়ে উচু
গলায় বক্তৃতা দেই আবার রাতের বেলায় তার গায়েই
গরম জল ঢালি। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বলে গলায়
রক্ত ওঠানো যত সহজ একে ধারণ করা ততটাই
কঠিন। একটু বুঝিয়ে বলি। মুক্তিযুদ্ধ
শব্দটা কোথা থেকে এলো এই কথা কোনদিন
ভেবেছেন কি?? খেয়াল করে দেখুনতো যদি আমাদের
বীর যোদ্ধারা যুদ্ধ না করত
তবে কি আদৌ মুক্তিযুদ্ধ নামক কোন শব্দের
উৎপত্তি হত বাংলাদেশে?? তাহলে কোথায়
আমাদের মুক্তিযোদ্ধারা?? কে রেখেছে তাঁদের
খবর?? শুধুমাত্র ৬২৪ জন (আরো কিছু
বেশি হতে পারে) ছাড়া বাকি মুক্তিযোদ্ধারা কেন
পেল না তাদের যোগ্য সম্মান?? শুধুমাত্র
আত্মদানকারী বুদ্ধিজীবীদের তালিকা করা হয়েছে।
কেন আত্মদানকারী কৃষকের তালিকা হয়নি?? কেন
আত্মদানকারী শ্রমিকের তালিকা হয়নি?? কেন
আত্মদানকারী মায়েদের তালিকা হয়নি?? কেন
সম্ভ্রমদানকারী বোনদের তালিকা হয়নি?? উত্তর
আছে এর?? কবি এখানেই নীরব। কারণ
আমরা পারি চেতনা নিয়ে বড় বড়
বুলি ছুড়তে,টকশো করতে আর ব্যবসা করতে।
চেতনাকে ধারণ করতে আমরা ব্যর্থ। সরকারের
আমলা মন্ত্রীরা ব্যস্ত তাদের আখের
গোছাতে এদের দিকে তাকানোর মত সময় এদের হয়
না। আমাদের প্রধানমন্ত্রী যখন গাড়িতে দেশের
পতাকা লাগিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়ান ঠিক সেই
রাস্তা দিয়েই দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ
করা কোন যোদ্ধাকে দেখা যাবে পেটের দায়ে এদিক
ওদিক উদভ্রান্তের মতো ছুটে বেড়াতে।
প্রধানমন্ত্রী কি কখনো ভেবে দেখেছেন যদি এই
লোকগুলো না থাকত তবে তিনি এই দেশের
প্রধানমন্ত্রী হতে পারতেন না।
প্রধানমন্ত্রী বরাবর এই প্রশ্ন করার সাহসও
কারোর হবে না যদিও এটা গণতান্ত্রিক দেশ।
ব্যপারটা হাস্যকর হলেও সত্যি।
এই দেশের রাজাকারেরা গাড়িতে দেশের
পতাকা লাগিয়ে স্মৃতিসৌধে গিয়ে শহিদদের
স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভয়ানক নাটক
করতে পারে এবং দর্শকদের তুমুল হাততালিও পায়
তবে মুক্তিযোদ্ধারা কেন এত উপেক্ষিত থাকবে??
রাজাকারদের সম্পর্কে যেটা এতক্ষণ বললাম
সেটা এখন তাদের কাছে অতীত কিন্তু দুঃখজনক
হলেও সত্যি উপরোক্ত কথাটি একসময়
এদেশে সত্যি ছিল।
এইসব যুদ্ধাপরাধীদের বিচারের
বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে আবার এদেশেরই কিছু
মানুষ এবং কতিপয় রাজনৈতিক দল।
শুধুমাত্র আখের গোছানো আর হীনস্বার্থ চরিতার্থ
করার জন্য মানুষ কত নিচে নামতে পারে তার
উদাহরণ দিতে গেলে যদি প্রথমেই বাংলাদেশের নাম
চলে আসে তাতে বোধকরি আপনি অবাক হবেননা।
গত ৪৩ বছর ধরে তো এই প্রতিযোগিতাই
চলে এসেছে বাংলাদেশে।
যদি সত্যিই আমাদের মধ্যে দেশপ্রেম থাকত
তবে দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হত না।
বিশ্বের সমস্ত
নামকরা গণমাধ্যমে বাংলাদেশে চলমান সংঘর্ষের
খবর ঢালাও করে প্রচারিত হত
না কিংবা কোটি কোটি টাকা খরচ
করে লাখো কন্ঠে সোনার বাংলা গেয়ে গিনেজ
বুকে নাম লেখাতে হত না। আমাদের মধ্যে দেশপ্রেম
থাকলে দেশপ্রেমিক হিসেবে বিশ্বের
দরবারে আমাদের নাম এমনিই চলে আসত।
মানুষ মাত্রই আশাবাদী আর আজকের
আশা আগামীকালের ব্যাথা বেদনাকে সহ্য করার
ক্ষমতা দেয়। তাই আমি আশাবাদী একদিন এই
দেশটায় সব সমস্যার সমাধান হবে। প্রতিটি মানুষ
দেশপ্রেমিক হবে, দেশের কথা ভাববে, দেশের জন্য
কাঁদবে, দেশের জন্য জীবন উৎসর্গ করতেও
পিছপা হবে না।
কে বলতে পারে, আগামীকাল যে নতুন সূর্য
উঠবে সে যে আজকের রূপ পাল্টে নতুন
রূপে উঠবে না??
অনিক মাহফুজ
২৭/৩/১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×