প্রথমবার জ্বালা করে ব্যাথা করে, দ্বিতীয় বার কিছুটা সয়ে যায় ব্যাথা তৃতীয় বার আর সে ঘটনার আচড় লাগে না। সব অভ্যাসে সয়ে যায়। দিনে দিনে সব নতুনের কামরের দাগ ফিকে হয়ে আসে।
প্রথমবার প্রেমে পড়েছিলাম অবুঝ কৈশরে সে ভাঙনের ব্যাথা সয়ে যেতে যেতে মনে হয়েছিল এ অসহায়তা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে ।আরো অগনিত বার প্রেমে পড়েছি। আমি সেদিন মরিনি আজও না। আজ আর প্রেম ব্যাথা দেয় না। সহ্য হয়ে গেছে, সব এমনই সহ্য হয়ে যায়। সমাজের কাছে প্রথম যখন লাণ্ছিত হই আমি জানতাম না আমি সেদিন কি বা কে ছিলাম। সমাজ আর ধর্মে র আদলে আমাকে নিপুনতায় সাজিয়ে নিয়েছি, ভাল মেয়ে হয়ে উঠতে চেয়েছি, সেই ভাল-র বাহ্যিক সংজ্ঞায় নিজেকে করেছি অনন্যা। অতপর সে ভাল-র ভেতরের দগদগে ঘাঁ টা দেখে ফেলেছি একদিন, যন্ত্রনায় কুকড়ে উঠেছিলাম প্রথম কখন শুনেছিলামি আমার নাম বিশেষ্য নয় আমার নাম আমার বিশেষন কাইলানী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


