ভালবাসি তোমাকে
ভালবাসি তোমাকে-
তোমার কোকড়ানো কালো চুল,
টিকালো নাক
ঠোটের ছোট্ট কালো তিল
আদুরে গাল আর প্রশস্ত কপাল।
ভালবাসি তোমার-
কাজল কালো চোখ, মায়াবি হাসি
সাধারন ভ্রু, অসাধারন চাহনি
আর লাল লিপিস্টিক।
ভালবাসি তোমার পাগলামি আর ছেলেমানুষি
আদর করে দেয়া কিল-ঘুষি।
ভালবাসি তোমার সবকিছু
বোকামি, খুনসুটি, অঝোর কান্না,উচ্ছল হাসি।
তাই তোমার কাছেই বারবার ফিরে আসি।

সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




