ঘটনা-১
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল আন্দোলনের জন্য আপনি হেটে হেটে 2 কিমি গিয়ে বাসে উঠলেন। তারপর শান্তিনগরের ঝামেলার জন্য প্রেস ক্লাবের সামনে 1 ঘন্টা জ্যামে বসে থেকে 35 মিনিটের রাস্তা 2 ঘন্টায় এসে ক্যাম্পাস পৌছালেন।
ঘটনা-২
বিশাল জ্যাম ঠেলে ক্যাম্পাস এ পৌঁছে আপনি গেলেন রেজিস্ট্রার বিল্ডিং। সেখানকার জমিদার কর্মকর্তার বদৌলতে আপনাকে আসতে বলা হল লাঞ্চ ব্রেকের পর। তারপর 2 টার পরেও লাঞ্চ ব্রেক চলমান।
ঘটনা-৩
ইতোমধ্যে আপনার একটা ক্লাস মিস হয়ে গেছে। ব্যাংকে টাকা জমা দিলেন তারপর গেলেন ডীন অফিস। সেখান থেকে বলা হল রশীদের দুইটা কপি দিতে। ফটোকপি করতে গেলেন শ্যাডো। কিন্তু বিদ্যুৎ নাই। লোডশেডিং। আপনি মাত্র 1 ঘন্টা অপেক্ষা করলেন। তবুও লোডশেডিং। এবং আপনার ২য় ক্লাসও মিস।
এদিকে আপনার ফোনের চার্জও শেষের দিক। গান শুনে যে সময় কাটাবেন তাও সম্ভব নয়।
ঘটনা-৪
অনেক সংগ্রামের পর যখন আপনি অন্য কোথাও থেকে ফটোকপি করে নিয়ে ডীন অফিসে গেলেন তখন দেখলেন সংশ্লিষ্ট কর্মকর্তা হাওয়া। যদিও তার রাত ৮ টা পর্যন্ত থাকার কথা। এবং পাশের একজন বলেন যে আজ হবেনা উনি বাইরে। আপনি কাল আসুন।
আপনার সাথে এমন কিছু ঘটলে কেমন লাগবে??
আজ এই সমস্ত কিছু আমার সাথে ঘটছে। বাজে একটা দিন ছিল।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




