তুমি: মাঝে মাঝে কথা হবে,মাঝে মাঝে।
আমি: না, মাঝে মাঝে কথা হবে না,
মাঝে মাঝে কথার মানুষ আমরা ছিলাম না।
মাঝে মাঝে বলার কথা তুমি রেখো
অন্য কারো সাথে,
শুনতে চাওয়ার হিরিক লাগবে দেখো।
জলে না নেমে মাছ ধরার মানুষ অনেক
তাদেরকে বলো,
মাঝে মাঝে তুমি তাদেরকে শুনিও।
এত আধুনিকতা আমি বুঝি না!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৭ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




