মাঝে মাঝে একসাথে অনেক কিছু পেতে ইচ্ছা জাগে আমার। এক চুল পরিমাণ ছাড় দিতে ইচ্ছা করে না কিছুতেই। সেই বিশাল নীল আকাশ, পাহাড় ,সমুদ্র, দীঘি আর সেই অজস্র মায়া ভরা ডাক। যা শুনে বলতে ইচ্ছা করে," তুমি কি শুধু আমার হবে?"। আল্লাদ ভরা গলায় ডাকতে ইচ্ছা করে ভীষণ। প্রতিদিন বেরোনোর আগে একটা ছবি তুলে পাঠাতে ইচ্ছা করে, যা দেখে অন্তত্য হেসে বলবে আহারে। নাইবা বললে সুন্দর, শুধু মায়া নিয়ে আহারে বললেই তো অনেক। চোখের দিকে চেয়ে বলবে একটু যদি না ঘুমাও তবে তো আর দিনকয়েক পর কাজল চোখে টানতে হবে না, এমনিতেই চোখে কালি এসে যাবে। ফোনটা হাতে নিয়ে তোমাকে কল দিবো ভাবতে ভাবতেই যখন তোমার কল চলে আসে কি যে খুশি লাগে।
মায়াময়ী নাম নিয়ে তোমার সেই ডাক, যা শুনলেই মনে হয় সব কালো কথা চুলোয় যাক তুমিই আমার।
এই সব মায়া গুলোকে পেতে ইচ্ছা করে একদম নিজের করে। তখন আর মনে করতে ইচ্ছা করে না নিজের কোন পুরনো হিসাব। শুধু মনে হয় তোমায় শুধু বুঝে নিতে। সাধারণ সেই মানুষটার মতোন ভীষণ ঘরে ফিরতে ইচ্ছা হয়, একদম নিজের ঘরে। যেখানে শুধু রূপকথার গল্পের মতোন থাকবে "অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো"। যেখানে সব কালো কথার ইতিহাস মুছে গিয়ে থাকবে শুধু শান্তি কথা, আমাদের কথা।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


