আজ বিশ্ব মা দিবস। অবশ্যই এটা অনেক স্পেশাল দিন আমার জন্য। শুধু অল্প স্পেশাল না ভালোই স্পেশাল। অনেকের মতে এই দিন আলাদা করে পালন করা লোক দেখানো ন্যাকামী। বুঝলাম না ন্যাকামীর কি আছে! যদি নতুন বাংলা কিংবা ইংলিশ বছর পালন করতে পারি, ফাল্গুন পালন করে পারি, ভালোবাসা দিবস পালন করতে পারি তবে বাবা মা দিবস না কেনো। আর কোন দিবসই বাড়াবাড়ি কেনো হবে। যাদের এতো ভালোবাসি তাদেরকে একদিন আরো বেশি করে জানাতে কি সমস্যা।
একমাত্র মেয়ে হওয়ার সুবাধে আমি আম্মার অনেক অনেক ভালোবাসা পেয়ে আসছি, হাজার দুষ্টামির করার পরো। রাগ রাগ ভাব নিয়ে তিনি আমার সব কাজ দেখেন কিন্তু আমাকে ভালোবাসার ক্ষেত্রে ওনার কোন কমতি নেই। যে অসম্ভব ভালোবাসার ক্ষমতা নিয়ে তিনি জন্মেছেন তা লুকানো অসম্ভব। ছোটবেলা থেকে দেখে আসছি শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি এমনকি একদম অচেনা মানুষের প্রতিও তার অসম্ভব ভালোবাসা। কি পরিমাণে মানুষ তাকে ভালোবাসে দেখলে অবাকই লাগে। অবাধ্য সন্তান হয়েও তার রাগ মিশ্রিত ভালোবাসা থেকে আমি বাদ পরিনি। তিনি বট গাছের ছায়ার মতোন আমাকে আগলে রেখেছেন।
এরপর আসি আমার আর এক মায়ের কথায়। যার সব থেকে প্রিয় সম্পদকে আমি ভালোবেসে ফেলেছি, তার পুত্রকে। ওনাকে অসম্ভব রকম ভালোবাসার অত্যাচার দিয়ে আমি বিরক্ত করবো এটা আমার ভবিষ্যত পরিকল্পনা। আর একটা লুকানো পরিকল্পনাও আছে তা হলো উনি ওনার ছেলের থেকে আমাকে বেশি ভালোবাসতে বাধ্য হবেন। এটা আপাদত আমার ইভেল প্ল্যানিং। এই পরিকল্পনা এখনো ওনার ছেলেকে অবশ্য জানাইনি। অচিরেই তিনি তা বুঝতে পারবেন কিন্তু ততোদিনে ওনার মা আমাকে বেশি ভালোবেসে ফেলবেন। হি হি হি।
এবার আসি আমার সব থেকে ছোট মায়ের কথায়। যার বয়স হবে এই জুলাইয়ের ২৮ এ তিন বছর হবে। উনি হচ্ছেন আমার সব থেকে বড়ো বস, আমার বস বললে ভুল হবে উনি হচ্ছেন আমাদের পুরো বাড়ির বস। যার সিরিয়াস টাইপ মাইর আর ভালোবাসায় আমার প্রতিদিন কাটে। এই পোটলা যদি কোন না কোন কারণে আমার চোখে পানি দেখে তাহলে শেষ, তার তখন প্রথম কথা তখন হচ্ছে কে মেরেছে তোমাকে? দাদী, দাদা নাকি আব্বুতু (আব্বা) না মি (মা)। মাঝে মধ্যে আমার মনে হয় এই পোটলার মাইর দেওয়া দেখে আমার আম্মা খুবই খুশি। একদিন তো আম্মা আমাকে বলেই বসলো যে উনি তো আমাকে শায়েস্তা করতে পারলেন না এই পুচকাই পারবে।
এই হচ্ছে আমার তিন মায়ের কথা। আমি আমার জীবনের অবশিষ্ট সময়টুকু ওনাদের ভালোবাসা নিয়ে কাটাতে চাই। কোন রকম ভাগ বাটোরা এখানে থাকতে পারবে না। এই কথা শুধু ওনাদের বেলায় না আমার সেই প্রিয় মানুষটা এমনকি আমার বাবা আর তিন ভাইয়ের বেলাতেও তা প্রযোজ্য। বলা যায় এটা আমার ভালোবাসার মানুষগুলোর কাছে একটা অলিখিত চুক্তি।
শেষমেশ আবারো শুভ মা দিবস আমার মা গুলোকে। ভালো থাকুক তারা আজীবন, যত্নে থাকুক তারা আজীবন।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



