জোয়ান ছেলে একটু আধটু রঙঢঙ এর সখই রাখতেই পারে। দুষ্টামির ছলে কিছু দুষ্টামি তারা করতেই পারে। এটা ব্যাপার না। টাকা থাকলে এমন হতেই পারে। এই হচ্ছে এখন কিছু পরিবারের শিক্ষা। এদের এই শিক্ষার সাথে আরো একটা শিক্ষা যোগ করা উচিত আর তা হচ্ছে এই ছোটখাটো দুষ্টামি লোকের সামনে আসার পর জুতার মালা পরে ঘোরার শিক্ষাটাও। তখন কি রকম ভণিতা ধরতে হবে এটাও তো একটা দরকারী পার্ট। বিপদে এটাও কাজে দিবে। এখন থেকে যারা যাদের সন্তানদের রঙঢঙ মাখা জীবনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তারা এই পার্ট- এর কথায় মনে করিয়ে দেওয়া উচিত তাদের সন্তানদের।
টাকার গরমে যখন যার তার সাথে শোয়ার অভ্যাস পরিবারের থেকে পেয়েই তারা আসছেন তখন এই কথাটা মাথায় তাদের পরিবার থেকে ঢুকানো উচিত যে সম্মতি নিয়ে শোয়ার অভ্যাস করাটা। জোর করে করলে যেটা হবে সেটা হচ্ছে তাদের এই ছোট খাটো দুষ্টামি গুলো সবার সামনে চলে আসবে। তখন সবাই হয়তো জোয়ান ছেলের দুষ্টামি হিসাবে না দেখে ধর্ষণ এর রূপ দিয়েও দিতে পারে, তখন কেঁচো খুরতে সাপ বেরিয়ে আসতে পারে। আলীসান জীবনের প্রতিদিনের দুই লাখ টাকার হিসাব চাওয়াও হতে পারে। তখন এতো সাদা টাকার ব্যবসার হিসাব নিয়ে এই বিশাল সম্মানিত পরিবার বিপদে পরতে পারে। তখন এই জোয়ান ছেলে দুষ্টামি চাপা দেবার জন্য যেমন পানির মতোন টাকা যেমন যাবে তেমন আমার মতোন কিছু মানুষের অসম্ভব ভালোবাসা সমেত জুতার মালাও উপহার পেতে পারে।
টাকার বহর পেলে মানুষ খারাপ হয়ে যায় এটা আমি মানি না। এটা হবার না। সব কিছু নিজের মানসিকতা আর পারিবারিক শিক্ষার উপর। টাকা থাকলেই আপনি যে কোন মেয়ের শরীরে হাত রেখে বড় গলায় নিজের বাবার ব্যবসার মূলমন্ত্র তুলে ধরবেন , এটা কেমন না। সময় থাকতে শুদ্ধ হন, যারা এই পথে হেঁটে যাচ্ছেন তাদের বলছি।
টাকার গরম নিজের পকেটেই রাখুন। টাকা দিয়ে সব কিছু কেনা যায় ,এই ধারণা থেকে বের হন। মানুষকে মানুষ ভাবুন, ভালোবাসতে শিখুন সম্মানের সাথে।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৭ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



