somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফারুকী গ্যাং এর সিনেমা ও সুশীল দর্শকদের উথলে উঠা দরদ।

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুক্তির প্রথম দিনই আয়নাবাজি দেখতে গেছিলাম। দেখে আসার পর নিজের অনুভূতি জানিয়ে ফেইসবুকে একখানা রিভিউ লেখলাম। এর একটু পরই সুশীল বন্ধুবান্ধবরা মেসেজ দেয়া শুরু করছে: "যে  এখন রিভিউ না লিখলে হয় না! নিজের নেগেটিভ অনুভূতি গুলা না জানাইলে হয় না! এতে সিনেমার লোকসান হইব ব্লা ব্লা ব্লা। এরপর ফেইসবুকে,  ব্লগে প্রতিনিয়ত আয়নাবাজি নিয়ে একের পর এক "টোটাল পজেটিভ" রিভিউ দেখতে লাগলাম

আমার এদের সিনেমার প্রতি দরদ দেখে খুশী হওয়ার কথা ছিল। কিন্তু আমি খুশী হতে পারলাম না, কারণ

# আমি, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির ডোনার না। বাংলা সিনেমার উন্নতির জন্য টাকা দান করা আমাদের কাজ না। আমরা দর্শক, এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য টাকা খরচ করব। তারপর সেটা নিয়া আলোচনা,  সমালোচনা করব এটাই স্বাভাবিক। দয়া কইরা তাদের ইনকামের স্বার্থে সমালোচনা বন্ধ রাখার কোন যুক্তি নাই।

# আর এই সুশীল বাবুরাও অন্য কোন সিনেমা নিয়া এত লাফায় না কেবল ওদের আইডোলজিকাল গুরুদের মানে ফারুকী বা এর কাছাকাছি কেউর সিনেমা আসলেই এদের লাফালাফি শুরু হয়া যায়। এরা মোসাহেবি করতে করতে বিষয়টারে যে কি পরিমান হাস্যকর বানায়া ফেলে নিজেরাও জানে না।

#সিনেমা ভাল হইছে ঠিক আছে। কিন্তু পরিচালক যে এইখান- ঐখান থেইকা, হেলিকাপ্টার থেইকা অপ্রাসঙ্গিক ভাবে ঢাকা শহর দেখায়াই আধাঘণ্টা কাটায়া দিছে, সিনেমার অধিকাংশ সময়ই হুটহাট করে এক সিন থেকে আরেক সিনে লাফ দিয়া বিরক্তি উৎপাদন করছে, বা মাঝে মাঝে আজাইরা স্লো মোশন মাইরা মেজাজ খারাপ কইরা দিছে এসব নিয়া কাউরেই কিচ্ছু বলতে দেখিনাই কারণ গুরুদের সিনেমা বইলা কথা।

#আইএমডিবি তে আয়নাবাজির রেটিং দেখছেন? ৯.৯।  "আমগ অমিতাভ রেজা দেখি স্পিলবার্গ, কুবরিক, সত্যজিৎগ চাইতেও ভাল ফিলিম বানায়া ফালাইছে" আমি কনফিউজড যে এটা কি পরিচালকের বানানো সিন্ডিকেটদের কাজ নাকি এদের এই সব চ্যালাদের কাজ! যাদেরই হোক আপনার কি মনে হয় এটা খুব ভাল দেখাচ্ছে? না হাস্যকর দেখাচ্ছে?

#আরে ভাই আয়নাবাজি ভাল সিনেমা ঠিক আছে। কিন্তু পাশের কলকাতাতেও নিয়মিত এর চেয়ে ভাল সিনেমা হয়। এটা নিয়া আমরা উচ্ছাসিত হব তাও ঠিকআছে কিন্তু এমন সিন্ডিকেট কইরা এটারে উপরে তোলার চেষ্টা দর্শকদের বালখিল্যতা প্রকাশ করে না?

#কিছুদিন আগে কাছাকাছি কাহিনী ঘটছিল আবু শাহেদ ইমনের "জালালের গল্প" নিয়া। আমি এক বন্ধুরে নিয়া এই সিনেমা দেখতে গেছিলাম। সিরিয়াসলি পুরা সময় জোর করে বসে থাকছি শুধু মোশাররফ করিম ভাইয়ের রোলটা শেষদিকে ছিল বইলা। এরপর ফেইসবুক টকশো সব জায়গায় এর সম্পর্কে এত আলোচনা শুইনা ভীষণ শরম লাগছে। সিরিয়াসলি। উল্লেখ্য সেও ফারুকী গ্যাং এর সদস্য।

# বিজ্ঞাপন নির্মাতা ভদ্রলোকের মার্কেটিং সেন্স ভাল হবে এটাই স্বাভাবিক। তিনি কোন জায়গা বাদ দেননাই পর্ন সাপ্লাইর গ্রুপ থেকে শুরু করে প্রায় সব সেলিব্রেটির ফেইসবুক ওয়াল পর্যন্ত। এটা ভাল্লাগসে।

#সবশেষে বলি সবমিলিয়ে আয়নাবাজি সিনেমা ভাল হইছে, ভাল কাহিনী, অসাধারণ অভিনয়, অদ্ভুত সুন্দর ফিনিশিং। দেখতে পারেন :)
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৭
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×