somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের একজন সফল প্রধানমন্ত্রীর কাছে একজন সফল বেকারের খোলা চিঠি- “আমাদের মত বেকারদের ফাঁসি দিন, দেশের বেকারত্ব এমনি কম হয়ে যাবে।“

১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এটা নিঃসন্ধেহ যে সোনার বাংলার শাসনভার আজ একজন যোগ্য নেত্রীর কাছেই রয়েছে। হ্যাঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যেভাবে দেশ পরিচালনা করছেন তাতে দেশ অনেকে এগিয়েছে এবং বিভিন্ন দেশে বাংলাদেশ অনেক সুনাম কুড়িয়েছে যোগ্য নেতৃত্ব’র কারনে যেটা জননেত্রী শেখ হাসিনার অবদান নিঃসন্ধেহ।
*
কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একবার হলেও কি ভাববেন যে দেশের ৪% সরকারী কর্মচারীর বেতন বাড়ানোর চেয়ে আপনার জরুরী ছিল৬০% বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আজ দেশে যত যুবক শিক্ষাজীবন শেষ করে চাকুরী না পেয়ে ধুকে ধুকে জীবন অতিবাহিত করছে তা আমাদের প্রধানমন্ত্রী একবার হলেও অনুভব করতে পারলে সরকারী কর্মচারীদের বেতন বাড়ানোর আগে অবশ্যই আপনি এই বেকারদের চাকুরীর ব্যবস্থা করতে উদ্যোগি হতেন। এখন হয়তো বলা যাবে যে অনেক ক্ষেত্রে তো সরকার চাকুরীর ব্যবস্থা করেছে, করছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আমরা বলতে চাই হয়তো এই অধম এর লেখা জানি আপনার চোখে পড়বে না, জানি আপনার অনেক কাজ থাকে আপনি একজন প্রধানমন্ত্রী।কিন্তু দেশের কষ্ট অনুভব, দেশের মানুষের, দেশের সংখ্যাগরিষ্ঠ বেকারদের কষ্ট অনুভব করার অবশ্যই আপনার দায়িত্ব কারন নির্বাচনী ওয়াদাই ছিল বেকারত্ব হ্রাস করার। তাহলে কেন আমরা আমরা বঞ্চিত হচ্ছি? কেন বারবার শুধু ৪% সরকারী কর্মচারীদের প্রতি খেয়াল করা হচ্ছে, দেশের ৬০% আমাদের মত বেকারদের প্রতি কেন খেয়াল করা হচ্ছে না? আমাদের অপরাধ কি?
আসলে আমদের দোষ হচ্ছে যে, আমরা ছাত্রজীবনে শিক্ষাকে আপন করতে পেরেছি কিন্তু রাজনীতিকে আপন করতে পারি নি, নাকি আমাদের দোষ হচ্ছে যে, একটি চাকুরীর জন্য আমরা বকশিস স্বরুপ লাখ টাকা দিতে পারি না।
হয়তো আমাদের দোষ হচ্ছে এটা যে উপর স্তরে আমাদের কোন মামা, চাচা নেই, নেই কোন নেতা, মন্ত্রীর সাথে সখ্যতা নয়তোবা আমাদের দোষ হচ্ছে আমাদের জন্ম গোপালগঞ্জে হয় নি। তবে কেন জানি আমার মনে হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে, আমরা হচ্ছি সাধারন মানুষ, হোক না আমাদের যতই শিক্ষা আছে, ডিগ্রী আছে কিন্তু অপরাধ যে আমরা সবচেয়ে বড় করে ফেলেছি সাধারন মানুষ হয়ে। আজ আমরা সাধারন মানুষ বকশিস কিংবা সখ্যতার অভাবে সকল যোগ্যতা থাকার পরেও যেভাবে বঞ্চিত হচ্ছি সেটা বড়ই কষ্টকর। কষ্টটা তখন আরো বেড়ে যায় যখন দেখি একজন অকেজো ছেলে চাকুরী পেয়ে যাচ্ছে, ডিগ্রী নাই কিন্তু বকশিস দেওয়ার ক্ষমতা ছিল তার এজন্য।
তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আপনি এবং আপনার মন্ত্রীসভা দেশ থেকে বেকারত্ব দুর করার বারবার যে অঙ্গীকার করছেন, তাহলে একটি কাজ করা যায় যে দেশের ৪% সরকারী কর্মচারীদের আরো একবার বেতন বাড়ানোর পাশাপাশি দেশের ৬০% শিক্ষিত বেকার যুবকদেরকে বেকার থাকার অপরাধে এক এক করে ফাসি দিয়ে দিন অন্তত আমরা বেকাররা দেশের বেকারত্ব হ্রাসে দেশের জন্য এতটুকুতো অবদান রাখতে পারি। আশা করি আমাদের শেষ ইচ্ছা যেন পুরন হয়।

সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×