somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন.এ.আনসারী
একজন মানুষের প্রকৃত অর্থে যাহা গুণ থাকা দরকার সেরুপ গুন নিজের মধ্যে না থাকলেও চেষ্টায় আছি প্রকৃত মানুষ হয়ে বাঁচার।

শাফিক রেহমান কে গ্রেফতারে কি প্রমানিত হয়??

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কত বড় অপরাধী ছিলেন শফিক রেহমান? এক খুন নাকি দুই খুন করেছেন? আসলে খুন করা বড় অপরাধ সবাই জানে কিন্তু আমাদের দেশ বলে কথা এখানে খুনের চেয়ে বড় অপরাধ হলো সরকারের সমালোচনা করা।
চিন্তা করার বিষয় প্রবীন একজন মানুষ যিনি ৮০ বছর পার করেছেন তার জীবনের কিন্তু ভাবতে অবাক লাগে এমন প্রবীন মানুষকে ৫ দিনের রিমান্ড? সরকারের সমালোচনা করা কি এতই বড় গুনাহ আমাদের দেশে? হ্যা এ কথা আলাদা যে মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করার যে কথা বলা হচ্ছে তার মধ্যে বিন্দু মাত্র সত্যতা নেই চাইলে গণভোট করে দেখে নিতে পারেন। তবে হ্যা যদি এরুপ সত্যিই হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি অপরাধী কিন্তু সরকারের মনোভব বলছে অন্যকথা। হত্যার ষড়যন্ত্র নাকি তারচেয়ে বড় অপরাধ সরকারের সমালোচনা।

আমাদের দেশে ৭ খুন করার পরেও নুর হোসেনকে রিমান্ডে নেওয়া হয় না কিন্তু সরকারের সমালোচনা করলে একজন বুড়ো মানুষকে ৫ দিন রিমান্ড।
আমাদের দেশে প্রকাশ্যে নির্মম ভাবে বিশ্বজিতকে হত্যাকারীদের জামিন মঞ্জুর করা হয় কিন্তু সরকারের সমালোচনা করলে একজন বুড়ো মানুষকে ৫ দিন রিমান্ড।
আমাদের দেশে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোপট হলেও মামলা চেপে যায়, কিন্তু সরকারের সমালোচনা করলে একজন বুড়ো মানুষকে ৫ দিন রিমান্ড।
যাক আর বললাম না কারন জানি এরুপ উদাহরন দিতে থাকলে হয়তো শত শত পৃষ্টা অপচয় হওয়ার সম্ভাবনা থাকে।

কবে জানি না আর কবে সরকারের শুভ বুদ্ধি উদয় হবে। কবে বিরোধী মত দমনের সংস্কৃতি বন্ধ হবে। একটি সরকারের সমালোচনা হতেই পারে কারন পৃথিবীর কোন সরকার বুকে হাত রেখে বলতে পারবে না যে তারা ১০০% করে দেখিয়েছে, সব দেশের সব সরকারের সমালোচনা হয় কিন্তু কোন দেশে এরুপ দেখেনি যে সরকারের সমালোচনা করলেই হয়তো গুম,হত্যা কিংবা তাকে রাষ্ট্রদ্রোহ মামলার সম্মুখিন হতে হয়।

আশা করি সরকারের শুভ বুদ্ধি হবে অতিসত্ত্বর। কারন এই শুভ বুদ্ধি উদয় না হলে এর মাসুল দিতে হবে। দেশের জনগনের মধ্যে কিরুপ মনোভব কাজ করছে তা একবার ভেবে দেখা দরকার সরকারের। অতিতে অনেকে পাকাপক্ত করতে চেয়েছে এবং করেছিলো ঠিক কিন্তু বাস্তবতা হলো তা কিন্তু চিরস্থায়ী হয়ে থাকে নি। তাই সবাইকে নিয়ে মিলে মিশে থাকার মধ্যেই দেশের এবং দেশের মানুষের কল্যান নিহিত।

আর যদি অপরাধীকে শাস্তি দিতেই হয় তাহলে আগে ৭ খুনের আসামী নুর হোসেনকে দিন, বিশ্বজীতের খুনীদের দিন, ব্যাংক লুটকারীদের দিন, একজন বুড়োকে ধরে ৫ দিন রিমান্ড নিয়ে সরকারের জনপ্রিয়তা বেড়েছে নাকি ধসেছে পারলে যাচাই করে নিতে পারেন............
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৪

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×