somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চান্দে মই লাগাতে গেছে.....

১৬ ই জুলাই, ২০০৭ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪-৮৫ সাল। এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন চলছে দেশ জুড়ে। আন্দোলনের রাজপথে আমিও একজন সৈনিক ছিলাম।
যশোর শহরে সন্ধ্যা থেকে রাত যেকোনো সময় হঠাৎ হঠাৎ মিছিল হয়। আমাদের আবাস বেজপাড়ার চোপদার পাড়া রোডে বাম আন্দোলনের বিশেষত ছাত্র আন্দোলনের অনেক নেতা-কর্মীর বাস ছিল। শহরের অলিগলিতে হঠাৎ দৌঁড়ে মিছিলে-শ্লোগানে আমাদের সরব উপস্থিত ছিল। আমাদের বন্ধুদের অনেকেই তখন আন্দোলনের মাঠের সৈনিক। রাতে আমরা বাসায় থাকি না। সেনাবাহিনী, পুলিশ আমাদের খুঁজে ফিরছে। আমাদের কারো কারো নামে হুলিয়াও ঝুঁলে আছে।
আগেই বলেছি চোপদার পাড়া রোডে অনেক বাম আন্দোলনের নেতা-কর্মীর বাস ছিল। অবস্থাটা এমন ছিল যে পুলিশের চোখে এই এলাকার সবাই বিশেষত ছাত্র-যুবা সবাই যেন সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত। ফলে আমাদের ধরতে এসে অনেক নিরিহ (এই অর্থে যে তারা আন্দোলন বা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এমন) ছাত্র-যুবাকে ধরে নিয়ে যেত।
এতে আমরা যখন পালিয়ে থাকতাম আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত নয় এমন অনেকে পালিয়ে বেড়াত। এরা অনেকেই আমাদের বন্ধু।
রাতে যেখানে পালিয়ে থাকতাম সেখানে মাঝে-মধ্যে খাওয়া-দাওয়া, ব্রিজ খেলা হত। আন্দোলনে যুক্ত নয়, কিন্তু পালিয়ে থাকতে হচ্ছে- এ থেকে কাউকে কাউকে হতাশায় ভুগতে দেখেছি। এমন কেউ কেউ আবার গাঁজা-ভান সেবন করত। আবার আন্দোলনের মাঠের কর্মীদের কেউ কেউও এগুলো সেবন করত।
এই সেবনকারীরা হঠাৎ ছাদে উঠে গিয়ে তাদের নেশা মিটিয়ে ফিরত। আমরা আবার কেউ কেউ ছিলাম, যারা মার্কস-লেনিনবাদের ভালো পাঠক ও ব্যাখ্যা করার চেষ্টা চালাতাম। সমসাময়িক সময়ে (দুই-এক বছরের মধ্যে) সাপ্তাহিক বিচিন্তা, সংবাদের গাছপাথরসহ (সময় বহিয়া যায়) নানা প্রবন্ধ-লেখা নিয়ে কম বেশি রাজনৈতিক আলোচনা চলত। রাজনৈতিক কর্মীদের কারো কারো এতে আগ্রহ তেমন নেই। তারাও হঠাৎ হঠাৎ ছাদে চলে যেত। প্রথম দিকে ছাদে যাওয়া নিয়ে লুকোছাপা ছিল।
একদিন আমরা আবিস্কার করি যারা ছাদে যাচ্ছে তারা আসলে নেশা করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কথা হত। আমরা সেবনকারীদের কটাক্ষ করতে লাগলাম। আমাদের একজন আবার বেশ বাক পটু ছিল। একদিন সে ব্যাখ্যা দিল নেশার স্তর নিয়ে। নেশাকারীরা কিভাবে একটির পর একটি স্তর পারিয়ে যায়। এমনই এক স্তরে নেশাকারীরা ভাসতে ভালোবাসে। জাগতিক বিষয় থেকে দূরে চলে যায়।
এই পর্যায়ে আমাদেরই মধ্যে অন্য একজন একদিন এক ব্যাখ্যা হাজির করল। তার ব্যাখ্যা এমন যে, যারা ছাদে নেশা সেবনে গেছে তারা কি ‌তাহলে ‌চান্দে মই লাগাতে গেছে' (নেশার স্তর বোঝাতে চান্দ আর তাতে উঠতে রূপক অর্থে এই মইয়ের ব্যবহার করা হয়)। আর আলোচনা এসেছিল গাঁজা সেবনকারীদের নেশাস্তর বোঝাতে। তাতে বিষয়টি দাঁড়ায় গাঁজা সেবনকারীরা মই লাগিয়ে নেশার স্তর চান্দে উঠছে। পরবর্তীতে এই চান্দে মই লাগানো উপাধিটি গাঁজা সেবনকারীদের বেলায় বহুল পরিচিতি পেয়ে যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

ইরানে দরীদ্রদের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১৭



ইরানের ২০১০ সালে প্রবর্তিত 'টার্গেটেড ক্যাশ ট্রান্সফার' বা সরাসরি গরিবের হাতে নগদ টাকা পৌঁছানোর নীতিটি বিশ্ব অর্থনীতি ও সমাজবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

×