somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিম্নোক্ত কারণগুলোর কারণে তোমার আমার সাথে সংসার করা উচিত নয়(কবিতা)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মাথাভরা খুশকি
কালো জামা পরলে মুহুর্তে দুকাঁধ সাদা হয়ে যায়
কোন শ্যাম্পুর বিজ্ঞাপনেও জায়গা হয়ে যেতে পারে।
বুড়ো আঙ্গুলের নখ হঠাৎ উলটে না গেলে
নখ কাটা হয়না সচরাচর।
ঘর থেকে বের না হতে হলে বাসিমুখ ভাঙ্গি না প্রায়ই।
চোখের কোণে সর্বক্ষণ পিচুটি জমা বেঁধে থাকে।
ঘুম থেকে উঠে কোনদিনই পোশাক বদলাইনা
শুয়ে থাকা অবস্থায় পরিহিত প্যান্টের গন্ধ নাকে এলে
তখন প্যান্ট ধুতে দেই।
বাথরুমের স্যান্ডেল ছাড়া অন্য কোন স্যন্ডেলে
আমার জুত হয়না।
এক পরতের বেশি দুই পরত কাপড় পরিনি কোনদিন।
শুধু হিসাব করে ঠিক একমাস পরপর কান পরিস্কার করি
সাদা কটন বাড হলুদ হয়ে যায়,দেখতে মজা লাগে।
কাদার মধ্য থেকে হেঁটে এসে পা না ধুয়ে শুয়ে পড়তে পারি
বিছানা চাদরভরা টোস্টের গুড়ো নিয়ে দিব্যি ঘুমাতে পারি
আমার বই এবং আমার ল্যাপটপ আমার পাশে শুয়ে ঘুমায়।

আমি মশার সাথে সহবাস করি।
মশারি টানাইনা,টানাইলে গুঁজিনা।
আমার গোঁফদাড়ি গজায়না।
এইজন্যে রেজরের ব্যবহার নেই বটে
কিন্তু বলে রাখা ভালো যে রেজরের বিকল্প ব্যবহারটাও আমি
সচরাচর করিনা;
কালেভদ্রে কাগজ কাটার কাঁচি দিয়ে কাজ চালাই।
আমার একটাই পারফিউম-তাতে এরোসলের মতো তীব্র গন্ধ।
যাতে করে সামনে অবস্থিত কেউ আমার গায়ের তীব্র গন্ধ পাওয়ার আগে
পারফিউমের তীব্র গন্ধ পায়।

আমি টিভি দেখার সময় কাউকে রিমোট দেইনা
ঘুমানোর সময় আমি কখনই লাইট অফ করিনা
ল্যাপটপ আমি কোনদিন 'শাটডাউন' করিনি।
ভাত খাইতে আমার অলস লাগে
অন্যকিছু খেয়ে শান্তি হয়না।
মাঝেমাঝে আমি সারাদিন খাইনা
মাঝেমাঝে সারারাত খাই।
মধ্যরাতে হঠাৎ তীক্ষ্ণ স্বরে হিন্দি গান গাই।
মাঝেমাঝেই সাইলেন্ট করে মোবাইল হারায়ে ফেলি
অফ করে রেখে হারাই তারচেয়েও বেশিবার।
আমি একবার ঘুমাইলে হাজার চিল্লাইলেও উঠিনা
একবার উঠলে হাজার চিল্লাইলেও আর ঘুমাইনা।
রাত জাগা আমার কাছে দিন জাগা থেকে কোনঅংশে আলাদা নয়।
আমি হাসির সিনেমা দেখে কাঁদি এবং কাঁদার সিনেমা দেখে হাসি।
সিনেমার মাঝে হঠাৎ কোন চমৎকার প্লট টুইস্ট দেখে
ডিরেক্টরকে আমার আগে এইটা ভেবে ফেলার অপরাধে
অশ্রাব্য গালিগালাজ করি।

আমার প্রচুর গ্যাস হয় এবং সেই গ্যাস শরীরের থেকে বের হয়
বের হয়ে তীক্ষ্ণভাবে তার অবস্থান জানান দেয়।
আমি দিনের এক পঞ্চমাংশ সময় শৌচাগারে কাটাই এবং
অত্যন্ত উচ্চমার্গীয় দার্শনিক সমস্যা নিয়ে চিন্তা করি
বলে দীর্ঘ সময় শৌচাগার আটকে রাখি।
আমি মাঝেমাঝে নিজেকে মহান নেতা মনে করে
কাল্পনিক ডায়াসে দাড়ায়ে একা একা বক্তৃতা দেই।
আমি কেনো আঙ্গুল দিয়ে প্রায়ই নাক খোঁচাই এবং বেডশিটে মুছে ফেলি।
অধিকাংশ সময় পর্দায় মুখ মুছি।
মাঝেমাঝে আয়নায় নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যাই।

আমি প্রায়ই অকারণে ভয় পাই-
কঠিন ভয়-অস্তিত্বলোপকারী ভয়
আমি প্রায়ই অকারণে দুঃখ পাই-
কঠিন দুঃখ-অস্তিত্বলোপকারী দুঃখ
আমি সবসময়ই অকারণে অহংকারে থাকি
কঠিন অহংকার-অস্তিত্বলোপকারী অহংকার

আমি রক্তসম্পর্কের মানুষেরও জন্মসম্পর্ক নিয়ে প্রশ্ন তুলি
(যদি সে প্রশ্ন তোলার মতো কাজ করে তাহলে);
আমি সহজ কথা কঠিন করে বলি
কিন্তু কঠিন কথা সহজ করে বলতে পারিনা।
আমি আমার দোষের জন্য সবসময় অন্যকে দোষী মনে করি
আর অন্যের গুনের জন্য সমসময় নিজেকে গুণী মনে করি।

আমার চরিত্রে সামান্য ত্রুটি আছে-সুন্দরী মেয়ে দেখলে
কোনদিক থেকে তার অসুন্দরতা বের করার আগ পর্যন্ত
পিছু ছাড়তে পারিনা।
আমি কখনও বন্ধু ধরে রাখতে পারিনা,
আমার সব বন্ধু কিছুদিন পরে আমার বদনাম শুরু করে।
আমি একসাথে অনেক কিছু করি-
হয় সব ঠিক হয় নয় সব ভুল হয়।
আমার সাথে সংসার করা রীতিমতো জুয়া খেলার মতন।

উপরোক্ত কারণসমূহের কারণে তোমার আমার সাথে সংসার করা উচিত না।

নিম্নোক্ত একটি কারণে উপরোক্ত সকল কারণের গুষ্টি কিলানো উচিত-

আমি তোমাকে ভালোবাসি,এতোদিন ভালোবেসেছি,সারাজীবন ভালোবাসবো।কোনকিছু-এমনকি তুমিও-তোমার প্রতি আমার ভালোবাসা পরিবর্তন করতে পারবে না।

এখন বলো,আমার সাথে সংসার করবা?
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×