কান পেতেছি তোর ঐ ঘরে-কান্না শোনা যায়না
মন পেতেছি যখন ঘরে-পেলাম খুঁজে আয়না
সেই আয়নায় তোর ভেজা মুখ-আদর মাখাই বায়না
বায়না করে বলছি তোকে-আয় না কাছে আয় না-
চোখের নোনা কষ্টে বোনা-চোখের নোনা হায়না
এই আতরাফ চায় হাসি তোর-চোখের নোনা চায়না
শুনবিনা তুই বায়না জানি-বায়না শোনা যায়না
একলা থাকাই তোর নিয়তি-ঘরবাড়ি তোর আয়না
সেই আয়নার গরাদ ভেঙ্গে-টুকরো করা যায়না
ঘর ভাঙ্গলে পর ভাঙ্গেনা-আপন ভাঙ্গে;আয়না
বন্দি করে বন্দিতারে-বন্দি হাসি চায়না
বন্দি যখন হাসবে তখন-বন্দি রাখা যায়না
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






