somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার সঙ্গিনীকে দিনে তিনবার বলুন-ভালোবাসি

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার সঙ্গিনীকে দিনে তিনবার বলুন-ভালোবাসি
সকালবেলায় ঘুম ভেঙ্গে খালিপেটে বলুন-তোমায় দেখতে দারুণ লাগছে
যদি সে মিঠে হেসে দেয়-দ্রুত তার হাসি খেয়ে নিন-
খেয়ে নিয়ে প্রথমবার বলুন,ভালোবাসি।
যদি সে আসক্ত চোখে তাকায়-আসক্ত চোখে তার দিকে তাকান
তারপর তার হাত ধরুন,চাইলে ধরতে পারেন আরওটা শরীর
তারপর বলুন-সত্যি বলছি-
তোমার মতন সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি।
এতো সুন্দর মানুষ কেমন করে হয়?
প্রশংসা শুনলে সব মেয়েই খুশি হয়।

মনে করে নিয়মিত আপনার সংঙ্গিনীর প্রশংসা করুন
যখনই সুযোগ পান-হাতছাড়া করা যাবে না।
রান্না করলে বলুন-তোমার হাত সোনা দিয়ে বাধিয়ে রাখা উচিত
কান্না করলে বলুন-এই,তোমাকে কাঁদলেও বড় সুন্দর লাগে
রাগ করলে বলুন-এই তোমার গাল যেন টকটকে লাল টমেটোর মতন।
এতো সুন্দর গাল আমি কখনও দেখিনি।
ইশ! তুমি বড্ড সুন্দর গো!
অন্য কোন প্রশংসা মাথায় না আসলে সুন্দর বলে কাজ চালিয়ে দিন-
সব মেয়েই রূপের প্রশংসা শুনতে পছন্দ করে।

যদি আপনাকে খুব কষ্টের কোন কথা বা খুব আনন্দের কোন কথা
বিপুল আগ্রহে হড়বড় করে বলতে থাকে-
তাহলে মনোযোগ দিয়ে শোনার ভান করুন।
খেই হারিয়ে ফেললে চোখের দিকে ঠায় তাকিয়ে থাকুন-
ধরে ফেললে বলবেন,তোমার চোখের মাঝে হারিয়ে গিয়েছি।
তুমি আমার একটা কথাও মনোযোগ দিয়ে শোননা-জাতীয় নালিশ এলে
গলাটা গভীর করুন-গভীর করে বলুন-এই শোনো-
আমি তোমাকে ভালোবাসি।

যদি সঙ্গিনীকে বিষণ্ণ মনে হয়-তাহলে পিছন থেকে তাকে জড়িয়ে ধরুন
জড়িয়ে ধরে কোন কবিতা বলে ফেলতে পারলে সবচেয়ে ভালো।
কবিতা নিজে লিখতে না পারলে মানুষের থেকে ধার করতে পারেন-
সবচেয়ে ভালো হয় কম পরিচিত কবির কবিতা পড়লে-
তাহলে আপনার কবিতাও মনে হতে পারে।
কবিতার সারমর্ম হতে হবে-প্রেমে ডুবু ডুবু।
জয় গোস্বামীর-পাগলী,তোমার সঙ্গে টাইপ।
তাতেও কাজ না হলে এবারে ঘরের বাইরে গিয়ে কিছু
শাড়ী,গয়না কিনে আনুন।
সব মেয়েই শাড়ি গয়না পছন্দ করে।
শাড়ি গয়না কিনে এনে সঙ্গীনির হাতে দিয়ে তাকে পরতে বলুন।
পরে আসলেই বলুন-তোমাকে তো ভয়াবহ সুন্দর লাগছে গো!
সব মেয়েই রূপের প্রশংসা শুনতে ভালোবাসে।
এইটুকুতে কাজ না হলে দেখিয়ে ঘর থেকে বের হয়ে যাবার চেষ্টা করতে পারেন।
বের হবার সময় পিছন ফিরে থেকে বলবেন-এই শোন-
আমি তোমাকে ভালোবাসি।

এরপর যদি আপনার সঙ্গিনী হাউমাউ করে কান্না শুরু করে-
তাকে জড়িয়ে ধরুন-বলুন,কাদছো কেন?
কি দেইনি তোমায়? সবতো করেছি হিসেবমতন।
কোনকিছুতে একটুও খামতি থাকতে দেইনি।
তবে তুমি কাদছো কেন?
সঙ্গিনী তখন হয়তো আকুল নয়নে বলবে-
একবার সত্যি করে বলো না,ভালোবাসি।

আপনি তখন চোয়াল শক্ত করে বলবেন-আজকে দিনে তিনবার বলে ফেলেছি-
ওভারডোজ ভালো নয়।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×