মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশের ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে গত ৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লেবার হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনাসভা, গ্রন্থমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় বিশিষ্ট কবি, ছড়াকার ও গবেষক ড. তপন বাগচী কর্তৃক লিখিত ‘নৃপেন্দ্রলাল দাশ : লেখন বিশ্বের শব্দমন্ত্র’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অধ্যাপক কমলকলি চৌধুরীর সঞ্চালনায় ও অধ্যক্ষ সাইয়্যিদ মুজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. আজিজুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় কেক কাঁটার মধ্য দিয়ে কবির ৬৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কবি নৃপেন্দ্রলাল দাশের জীবন, কর্ম ও প্রকাশনার উপর বক্তব্য উপস্থাপন কবির সহধর্মীনি শিক্ষিকা মমতা দাশ, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লে. কর্ণেল নূরুল হুদা, কবি মাহফুজুর রহমান, প্রাবন্ধিক ও গবেষক ড. এসএ মোতাকাব্বির মাসুদ, অধ্যাপক অবিণাশ আচার্য, দেবাশীষ চৌধুরী রাজা প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে ‘কবি নৃপেন্দ্রলাল দাশ ফাউন্ডেশ’ নামে ১ লক্ষ টাকার ফান্ড গঠনকল্পে জেলার সকল লেখক, প্রাবন্ধিক ও কবিদের নিয়ে বার্ষিক নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান উদ্যাপনের ঘোষণা দেন কবির ভ্রাতুষপুত্র ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপংকর দাশ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। এছাড়া অনুষ্ঠানে কবির প্রকাশিত শতাধিক গ্রন্থের সমন্বয়ে একটি গ্রন্থমেলারও আয়োজন করা হয়।
শ্রীমঙ্গলে কবি নৃপেন্দ্রলাল দাশের ৬৪তম জন্মবার্ষিকী পালিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।