বাবা-মায়ের আদর ছেড়ে বেরিয়ে আসা একটি সুখী সংসারের স্বপ্ন দেখার আশায় সবে মাত্র পা বাড়ালো দিলিপ। কিন্তু সহসাই যেন বিধাতার করুন পরিহাসের শিকার হলো সে। নিমিষেই জীবনের স্বপ্ন বুবনের আশা বাদ দিয়ে এখন যেন সে প্রহর গুণছে মৃত্যু পথযাত্রার। একইসাথে একমাত্র পুত্রের নিশ্চিত মৃত্যুর কথা ভেবে দিলিপের বাবা মায়ের বাকী জীবনের আনন্দ যেন মুহুর্তেই মলিন হয়ে গেছে। মনে দুঃখ যন্ত্রনার ছায়া বারবার জানান দিচ্ছে, দিলিপের পরপারের বার্তা। তবুও দিলিপ বাঁচতে চায়। বৃদ্ধ বাবা-মায়ের সহায় সম্বল হারিয়ে সে এখন নিজেই নেমেছে জীবন সংগ্রামে। ভাই-বন্ধু, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ সকল বিত্তশালীদের কাছে চেয়ে বেড়াচ্ছে তার চিকিৎসা সহযোগিতা।
শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের বাসিন্দা কৃষক ধীরেন্দ্র দেব ও গৃহিনী সন্ধ্যা দেবের একমাত্র ছেলে দিলিপ দেব। বয়স মাত্র ২৬ বৎসর। কিছুদিন আগেও সিলেটের গোলাপগঞ্জ এলাকায় একটি কোম্পানীতে চাকুরী করতো সে। সহসাই অশ্বরোগ (পাইলস্)-এ আকান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালের সার্জারী চিকিৎসক ডা. সুব্রত রায়ের চিকিৎসা নিলে ডাক্তার তাকে ভারতে উচ্চ চিকিৎসার ব্যবস্থা নিতে বলেন। পরে কলকাতার ঠাকুরপুরে মহাত্মাগান্ধী রোডস্থ সরুজগুপ্ত ক্যান্সার সেন্টার ও রিসার্র্স ইনস্টিটিউটে ভর্তি হলে সেখানে তার পাইলস্ অপারেশন করা হয়। অপারেশনের পর দিলিপের মাংস বায়োসপি রিপোর্টে ক্যান্সার রোগ সনাক্ত করা হয়। সরুজগুপ্ত ক্যান্সার সেন্টার ও রিসার্র্স ইনস্টিটিউটের ডা. এস. কে দাশ আগামী সপ্তাহের মধ্যেই দিলিপকে রেডিওথেরাপী চিকিৎসার জন্য পরামর্শ দেন। ইতোমধ্যে দিলিপের অসহায় বাবা-মা তাদের ভিটেমাটি বিক্রি করে ছেলের চিকিসার কাজে ৬ টি কেমোথেরাপীসহ প্রায় ১০ লক্ষ টাকা ব্যায় করে ফেলেছেন। বর্তমানে দিলিপের চিকিৎসার জন্য তাদের আর কোন অর্থের যোগান নেই। তবুও জীবনের আশায় দিলিপ ও তার বাবা-মা অসহায়ত্বের বোঝা নিয়ে সমাজের বিত্তশালীদের কাছে হাত পেতে চলেছেন। দিলিপের চিকিৎসার জন্য এখনো আরো অনেক টাকার প্রয়োজন। দিলিপকে সাহায্য পাঠানোর ঠিকানা : দিলিপ দেব, হিসাব নং- ১৬৭১০১৬৮৪২২, ডাচ্ বাংলা ব্যাংক, শ্রীমঙ্গল শাখা। অথবা সরাসরি যোগাযোগ করুন ০১৭৪৩-৩৩৭৫২৭ ও ০১৭১১-৩৬৬৮৬৯ নম্বরে।
জীবনের স্বাদ পেতে চায় দিলিপ ক্যান্সার আক্রান্ত দিলিপকে বাঁচাতে সাহায্যে করুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কেউ জানেনা

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন
সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন আফীক

তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।