দেশ স্বাধীনের ৪১ বছর হয়ে গেলেও মুক্তিযোদ্ধা আব্দুল সামাদের মুক্তি সংগ্রাম এখনো থেমে নেই। সহায় সম্বল হারিয়ে এখন তিনি ঘুরছেন পথে পথে। পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে তাঁর বেদনাদায়ক আর্ত-চিৎকার যেন শোনার কেউ নেই। দৃষ্টি ও কর্নপাতবিহীন সমাজের মাঝে তবুও তিনি হার মানতে রাজি নন। ‘জীবন বাজি রেখে যখন দেশকে শত্র“মুক্ত করতে পেরেছেন, তবে কেন নিজ ভুমিকে দখলমুক্ত করতে পারবেন না’- এই আশায় দখলদারদের কাছ থেকে পৈত্রিক সম্পত্তি মুক্ত করে আনতে অকুতোভয় সৈনিক আব্দুল সামাদের মুক্তি সংগ্রাম প্রতিনিয়তই চলছে অবিরাম। এ যেন তাঁর ‘কুড়েঘরে থেকে মুক্তির লড়াই’।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়ন। শ্রীমঙ্গল শহর থেকে ৭ কিলোমিটার দূরবর্তী ৪নং সিন্দুরখান ইউনিয়নের ৮নং ওয়ার্ড জানাউড়া গ্রামের ভেতর দিয়ে প্রায় দেড় কিলেমিটার কাঁচা রাস্তায় হাঁটতে হাঁটতে সহসাই চোখে পড়ে একটি কুড়েঘর। কুড়েঘরের সামনে এক কোণে একটি চিকন বাঁশের ডগায় বাধা একটি ছোট্ট জাতীয় পতাকা উড়তে দেখে চলার গতিতে থেমে যায় পা। শীতের সকালে ঠান্ডা হিমেল বাতাসে ভাসা মৃদু কুয়াশার আড়ালে কুড়েঘরের ভেতর থেকে মানবকণ্ঠে কাশির শব্দ শোনা যাচ্ছিল। এ দৃশ্যপট দেখে সহজেই বুঝে নেওয়া যায় যে, এটিই মুক্তিযোদ্ধা আব্দুল সামাদের কুড়েঘর। লোকমুখে শোনা কথা আর বাস্তবতাকে মিলিয়ে নিতে তাই হুট করেই ঢুকে গেলাম কুড়েঘরের ভিতরে। কথা হয় মুক্তিযোদ্ধা সামাদের সাথে।
মুক্তিযুদ্ধ চলাকালীন মো. আব্দুল সামাদ ৪নং সেক্টর কমান্ডার সি.আর. দত্তের নেতৃত্বে ও কোম্পানী কমান্ডার ইনামুল হকের তত্ত্বাবধানে যুদ্ধ করেন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রদত্ত তাঁর মুক্তি কার্ড নং ২৩২৩। তিনি পাকিস্তান মুজাহিদ রেজি. নং- ১২৮২৭৭ এর বদৌলতে মুক্তিযুদ্ধের ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে মুক্তিসেনাদের প্রশিক্ষণ প্রদান করেন।
মুক্তিযোদ্ধা সামাদ ছিলেন তৎসময়ের এক সম্ভ্রান্ত ধনাঢ্য পরিবারের সন্তান। তাঁর পিতা মৃত আঞ্জু মোল্লার বিশাল ভূ-সম্পত্তি মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে পাকিস্তানী দুসর ও রাজাকার বাহিনীর সদস্যসহকারে অন্যান্য লুটেরা লুট করে নিয়েছে। এলাকার দুঃখী মানুষের কল্যাণে আঞ্জু মোল্লার এই বিশাল ভূ-সম্পত্তির একটা অংশ তিনি নিজেই দান করে গেছেন। অনেকটা আবার বিক্রি করে ফেলেছেন উত্তরসূরীরা। সর্বশেষ উপজেলার জুলেখানগর চা-বাগান সংলগ্ন লাইংরাছড়া মৌজার জেএল নং ৯৯ তে ১০৭ দাগের ১০নং খতিয়ানের ৬ একর ৪২ শতক পাহাড়ী জমি সরকারি খাসজমিতে রুপান্তর দেখিয়ে লীজ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন মুক্তিযোদ্ধা সামাদ।
বর্তমানে সহায় সম্বল হারিয়ে একেবারে নিস্বঃ জীবন যাপন করছেন অবহেলিত মুক্তিযোদ্ধা সামাদ। গ্রামের মাধ্যভাগ দিয়ে বয়ে যাওয়া রাস্তার পাশে ছোট্ট একটি কুড়েঘরে বাস করেন আর ভিক্ষাবৃত্তিতেই জীপন পালেন তিনি। যুদ্ধ পরবর্তী সম্পত্তির অধিকার আদায়ের লড়াইয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন এমনকি প্রশাসন পর্যন্ত তাঁকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। তবুও দখলদারদের উচ্ছেদ করে পৈত্রিক সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠার চেষ্টায় তাঁর নেই বিন্দুমাত্র ত্র“টি।
জানাউড়া গ্রামের বাসিন্দা হাজী মো. জাফর উল্ল্যার ছেলে মো. মফিজ মিয়া (৫৫), মৃত আব্দুল নূরের ছেলে মো. হারিছ মিয়া (৪০), মৃত. জিরাই মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৪৫), মৃত হাজী আশ্বাদ উল্ল্যার ছেলে হাজী মো. জাফর উল্ল্যা (৯০), মৃত রহিম উল্ল্যার ছেলে সাবেক ওয়ার্ড সদস্য মো. মহিব উল্ল্যা (৮০) প্রমুখ ব্যক্তিরা এই প্রতিবেদকের সাথে আলাপকালে মুক্তিযোদ্ধা আব্দুল সামাদের জীবনের করুণ কাহিনীর বর্ণনা দিলেও সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল নিতান্তই হাস্যজ্জ্বল মুখে তাঁর মানবেতর জীবন যাপনের কথা স্বীকার করে কেবল সরকারি সহযোগিতা কামনা করলেন।
মুক্তিযোদ্ধা সামাদ কুড়েঘরে থেকে করে মুক্তির লড়াই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!
এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।