somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা যাত্রা জুয়া করেন, তারা ব্লাস্টার্ড -উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোলার নামে যারা যাত্রা-জুয়া করেন, তাদেরকে ব্লাস্টার্ড বলে আখ্যায়িত করলেন মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার এমপি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। গতকাল ৭ ফেব্র“য়ারি শনিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত ‘শ্রীমঙ্গলের সমস্যা ও সম্ভাবনা এবং আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকে যারা যাত্রা-জুয়া করেন, তারা ব্লাস্টার্ড”। এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি’র দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, “কেন যে এসব যাত্রা-জুয়ার প্রতি ওই মুক্তিযোদ্ধার এত আকর্ষণ, তা আমি জানি না”।
শ্রীমঙ্গলের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিভিন্ন বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “শ্রীমঙ্গলের যত আন্দোলন সংগ্রাম আছে, এলাকার উন্নয়নে ও স্বার্থরক্ষার আন্দোলনে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই”। তাছাড়াও বিগত বছরগুলোতে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের ছোঁয়ায় শ্রীমঙ্গলের অবকাঠামোগত উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়েও বিশদ আলোচনা করেন আব্দুস শহীদ এমপি।
অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বিপেন্দ্র ভট্টাচার্যের সঞ্চালনায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যার উল্লেখ করে ১৭ দফার একটি প্রবন্ধ পাঠ করেন ইংল্যান্ড প্রবাসী এম.এ. মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হরিপদ রায় ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ. মনির।
এছাড়াও শ্রীমঙ্গলের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলী, ছড়া দখল ও পরিবেশ বিনষ্ট হয়ে যাওয়ার উপরে বক্তব্য রাখেন নূরুল ইসলাম চৌধুরী, ফুটপাত, পাবলিক চয়লেট ও পয়-নিস্কাশন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মামুন আহমেদ, হাওর ভরাট, পাহাড় কাঁটা ও বিল সেচ নিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ফিরোজ মিয়া, চা শিল্পের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন হারুনুর রশীন সরকার, শিক্ষা ব্যবস্থায় কোচিং বাণিজ্য নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইমাম হোসেন সোহেল, পৌরসভার পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে বক্তব্য রাখেন তারেক ইকবাল চৌধুরী, সংস্কুতিক সমস্যা ও সম্ভাবনার কথা নিয়ে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন মামুন, বধ্যভূমি ও পর্যটন বিষয়ক বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্ত্তী, ব্যবসায়িদের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ি সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান এবং শ্রীমঙ্গল শহরের সার্বিক উন্নয়ন ও সমস্যা নিয়ে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×