যদি আর একবার ভালোবাসি বলে জানান দাও
তবে আমি তোমার জন্য শিশিরের কণা মুঠো ভরে
তুলে রাখবো পরম যত্নে।
যদি আর একবার ভালোবাসি বলে জানান দাও
আবার ফিরে যাবো ফেলে আসা নায়ের মাস্তুলে
বসে থাকবো নিঝুম রাত।
যদি আর একবার ভালোবাসি বলে জানান দাও
হেঁটে যাবো বন্ধুর পথ পাহাড়ী জমিন আর পলিঘেরা
পদ্মার তীরে কাশবনে।
যদি আর একবার ভালোবাসি বলে জানান দাও
দু’হাত দিয়ে চলন্ত পাঁচটনি ট্রাক থামিয়ে দেবো
এমন কী চলন্ত ট্রেন।
যদি আর একবার ভালোবাসি বলে জানান দাও
যৌবন ভরা পদ্মা পাড়ি দেবো অসীম সাহসে
একবার নয় হাজার বার।
যদি আর একবার ভালোবাসি বলে জানান দাও
হিমালয়ের চূঁড়ায় উঠে চিৎকার করে জানাবো
পৃথিবীর তাবোদ মানুষকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


