মাটির সোঁদা গন্ধে বেড়ে ওঠা কৃষকের মল্লভূমি
মুখের সরল হাসি আকাশের জোছনায়
আলো বিকিয়ে দেয়। কোন এক পদ্মার চরে
কাশফুলের ধবল মখমলে আচ্ছন্ন রাখালের শরীর
কলমিলতার মতো কিষাণীর পুরু বাহুমূল জড়িয়ে
চোখে ঝলসে ওঠে হাসির ঝিলিক; পদ্মার চকচকে
রূপালী ইলিশ, নায়ের গলুই চুয়ে পড়ে আনন্দলহরী।
বান আসে বান যায় জেগে ওঠে অজস্র চরাঞ্চল
বুকের জমিনে বাড়তে থাকে অঙ্কুরিত আবাদি ফসল
জেগে ওঠে কামুক শরীর জেগে ওঠে উতাল হাওয়া
দখল বাড়তে থাকে হাত বদল হয় জমিন শুষে নেয়
লোনা ঘাম আর ভেজা রক্ত; সেই সাথে মানুষের
রক্ত শুষে জমির কামজ্বর বেড়ে যায়।

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


