রাতের সাথে পাল্লা দিয়ে গরম বাড়ে
সিলিংফ্যানের বাতাস গতর স্পর্শ করে না।
ঘরের পোষা মশাগুলো গেরিলা কায়দায় গুটি গুটি পায়ে
এগিয়ে আসে, প্রেয়সীর ফর্সা গালে গোপন চুম্বনে ভরে দেয়
কামুক শরীর থেকে বিষ ঢেলে গোপন সঙ্গমে মেতে ওঠে
আমি এর কিছুই দেখি না,
আমি এর কিছুই বুঝি না
অথচ—
একই পালঙ্কে গা এলিয়ে বিভোরে ঘুমাই।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






