কোনো কথা নয়, কোনো শব্দ নয়
চোখে চোখে কী যেন বলো!
২.
ভেবো না নষ্টদের দখলে যাবে সব
কিছু মানুষ জেগে থাকে সবসময়।
৩.
ধর্ষিত বোনের কান্না, মেয়ের অশ্রু
তোমার হৃদয়ে কোনো নাড়া দেয় না?
৪.
ঝড় আসছে, বৈশাখী ঝড়
অনেক কিছুই লণ্ডভণ্ড হবে।
৫.
রাত কানাদের সাথে চলা যায়
দিন কানাদের সাথে কথা নয়।
৬.
যে ছেলেটি রোদে পুড়ে তামা হচ্ছে
কোন এক সময় জ্বলেও উঠতে পারে।
৭.
আমি প্রেম চাই না, করুণা চাই না
আমি তো তোমার প্রেমিক নই।
৮.
সেই কবে বলেছিলে ভালোবাসি
সে কথায় সেদিনই নিয়েছি ফাঁসি।
৯.
ভণিতা করে কেউ কখনো সফল হয়নি
তোমার ভণিতাও তেমনি প্রমাণিত।
১০.
জীবন তো বহমান নদীর মতো
তুমি আমার আবহমান নদী।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



