অনেক সময় সময়কে মনে হয়—
যেন থমকে দাঁড়িয়ে আছে বটগাছের মতো
যার সামনে আমি ঠাঁয় দাঁড়িয়ে;
চর্তুদিকে বাতাসের ঘূর্ণি
ধেয়ে আসে বিপুল বিক্রমে অসীম নিলীমা থেকে
রংধনুর সাতরঙে সাজানো বাসর ভেদ করে ফুলেল সম্ভাসনে—
সময়ের দাসত্ব ভেদ করে উড়ে আসে বোশেখি বাতাস, লুহাওয়া
কেবলই অপেক্ষায় থাকি ফি বছর—নতুন বারতা আসবে বলে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






