somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এআর আরিফ রুমি
আমি মানুষ হিসেবে মর্মান্তিক বোকা। বোকা মানুষেরা ভালো হয়। আমিও ভালো। আমি জানি একদিন আমি থাকব না। একজন আরিফ রুমির অনুপস্থিতিতে কারো বিশেষ কিছু যাবে আসবে না। এ শহরে আগের জ্যাম লাগবে, বর্ষায় কদম ফুটবে, লোডশেডিং এর রাতে ফিনিক ফোটা জোছনা আসবে- কি অদ্ভুত প্রকৃতি

অদিতির সাথে শেষ দেখা হয়েছিলো চৈত্রের ভর দুপুরে - আরিফ রুমি

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদিতির সাথে আমার শেষ দেখা হয়েছিলো চৈত্রের ভর দুপুরে।
আমি ইন্দিরা পার্কের পাশে দাঁড়িয়ে ফুটপাতের চায়ের দোকেনে দাঁড়িয়ে চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাচ্ছিলাম ঠিক তখন অদিতি পিছন থেকে শার্টের কলার ধরে এক টানে রিকশায় উঠিয়ে এক ধমকে চুপচাপ বসতে বললো। ব্যাপারটা এক প্রকার এমন ছিলো যে আমি ছিনতাইকারী আর অদিতি কোনো থানার মহিলা এসআই। পুলিশের সাথে তর্ক করা যাবে না, বলা যাবে না আমার অপরাধ কি, আমাকে কেনো ধরে নিয়ে যাচ্ছেন। অদিতি কে এখন আমার থানার একজন মতো মহিলা এসআই মনে হচ্ছে।

রিক্সাওয়ালা ব্যাটা যেভাবে হা করে তাকিয়ে ছিলো ইচ্ছে করছিলো ব্যাটার মুখে এক কাপ গরম চা ঢেলে দেই। কিন্তু সেটা এই মুহুর্তে করা যাচ্ছে না, অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দিলাম, বাটে পেলে এক চুমুকে এক গরম চা খাওয়ে তোকে শাস্তি দিবো ব্যাটা। রিক্সাওয়ালা ব্যাটাকে অদিতি ধমকের সুরে সংসদ ভবনের সামনে যেতে বললেন। তারপর শুরু হলো অদিতির সেই মহান উক্তি আপনাকে না কতোবার নিষেধ করেছি চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাবেন না?
চৈত্রের ভরদুপুরের তাপমাত্রার থেকেও এই মুহুর্তে অদিতির রাগের তাপমাত্রা বেশি। যে কোনো মুহুর্তে এই তাপমাত্রা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আপাতত বিটিভির দর্শকের ভূমিকায় অভিনয় করাই ভালো৷
আমি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলাম হ্যা। অদিতি এতে আরো ক্ষিপ্ত হয়ে কি করবে নিজেই এখন দিশেহারা।

- আপনি আমার ফোন ধরেন না কেনো?
- অদিতি আমি মোবাইল ফোনটাকে এড়িয়ে চলি। আমি সব সময় ফোন সাথে রাখি না৷ এই যে এখনো নেই।
- ফোন কোথায় রাখেন?
- ফোন সফিকের প্যান্টের পকেটে।
- সফিকের প্যান্টের পকেটে আপনার ফোন থাকে কেনো?
- সফিকের ফোন নেই ও আমার ফোন দিয়ে ওর মায়ের সাথে কথা বলে। আমি শুধু বলে দিয়েছি আমার ফোন আসলে যেনো না ধরে।
- আপনাকে নিয়ে না আর পারা যায় না। আপনি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করেন, কিন্তু আপনি কি জানেন যে আপনি আগাগোড়াটাই বোকা।
- না জানতাম না, এখন জানলাম।
- পকেটে কি?
- সিগারেট এর প্যাকেট।
- সিগারেটের টা কি না খেলে চলেই না?
- এই প্রশ্নের উত্তর আমার জানা নেই অদিতি, জানলে আমি তোমাকে ফোন দিয়ে জানাবো৷

(চলবে......)
- আরিফ রুমি

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×