somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এআর আরিফ রুমি
আমি মানুষ হিসেবে মর্মান্তিক বোকা। বোকা মানুষেরা ভালো হয়। আমিও ভালো। আমি জানি একদিন আমি থাকব না। একজন আরিফ রুমির অনুপস্থিতিতে কারো বিশেষ কিছু যাবে আসবে না। এ শহরে আগের জ্যাম লাগবে, বর্ষায় কদম ফুটবে, লোডশেডিং এর রাতে ফিনিক ফোটা জোছনা আসবে- কি অদ্ভুত প্রকৃতি

সে ও কি আমার মতো মাঝে মাঝেই অফিস আছে বলে অজুহাত দেয় - আরিফ রুমি

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখা লেখিটা আবার চেপে বসেছে। কি নিয়ে লিখবো কি নিয়ে লিখবো ভাবতে ভাবতে তোমার কথাই মনে আসলো। অতীত ভুলে গিয়ে তোমেকেই রোজ মনে পরে। ভুলে যাই তুমি আমি মিলেমিশে আমদের সম্পর্কটি আর নেই। তুমি চলে যাবার পর আমি টিএসসি গিয়েছি অনেকবার কিন্তু টিএসসির এতো এতো মানুষের ভীরেও আমার এখন শূন্য একটা টিএসসি লাগে।

ক্যাফে ইম্পেরিয়ালের এর মামা এখনো জিজ্ঞেস করে মামা আসেন না যে। আমি কিছুই বলি না, তারে কিছু বুঝতেও দেই না। যদি বলি তুমি আর এখন আমার নেই বা আমার মাঝে তুমি শব্দটা নেই তাহলে আমার থেকে বেশি আপসোসটা মনে হয় সে বেশি করবে। হয়তো সে বিশ্বাস করতে চাইবেনা না যে আমাদের সম্পর্ক থেকে এখন আলাদা আলাদা হয়ে তুমি আমি তে এসে গিয়েছি।

এই আধুনিক যুগে এসে শুনলাম ফেব্রুয়ারি মাসটা প্রেমিক প্রেমিকাদের জন্য আলাদা একটা মাস। আমরাও যুগের সাথে তাল মিলিয়ে সব পালন করতাম। আচ্ছা তুমি কি এখনো কি ডেইরি মিল্ক চকলটেটা পছন্দ করো ? এই প্রমিজ ডেতে নিশ্চুই তাকে নতুন কোনো প্রমিজ করেছো ? ভালো ! আচ্ছা এবারো নিশ্চুই ১৪ ফেব্রুয়ারি নিয়ে আগে ভাগে প্লান করেছো? এখন তো অফিস আছে বলে কেউ অজুহাত খুঁজবে না তাই না? বেঁচে গিয়েছো। আচ্ছা সে ও কি আমার মতো মাঝে মাঝেই অফিস আছে বলে অজুহাত দেয় ? অজুহাত দিয়েও কি সেও ঠিক অফিস থেকে অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে আসে তোমার রাগ ভাঙ্গায়? হয়তোবা !

আচ্ছা এখনো কি রিক্সার ডান পাশে বসো? পাশে থেকে কেউ বলে মামা আস্তে চালাইয়েন ? কি আজব দেখো কতো প্রশ্ন করে ফেলছি। ইদানিং নিজেকে অদ্ভুত রকমের মানুষ মনে হয়। কি করছি আর কি লিখছি নিজেই জানিনা। নিজেকে পাথর বানিয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছি। আমার একটা তুমি ছিলো সেটা আমি ভুলেই গিয়েছি। এই যে দেখো ভাস্কর্য এর মতো দাড়িয়ে আছি তোমার আমার পৃথীবিতে।

- আরিফ রুমি

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×