somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নন্দন নন্দিনী তুমি---৪

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুখীকে খুজে বের করার মিশনে আমি যে লাড্ডা মারবো সে ব্যপারে শতকরা একশ ভাগ নিশ্চিত /আমি সারাজীবন কোনো কাজ করতে পেরেছি নাকি নিজের মত করে ? একলা একলা ?
ঠিক করে !!
হো হো হো !
বাপের হোটেলে খাইছি , মায়ের আচঁলের তলে ঘুমাইছি /
কথাটা মিথ্যা হয়ে গেল না ? আচঁলের নীচে আবার ঘুমাইলাম কখন ? আমি তো আমার বিছানায় একাই ঘুমাই /
মাঝে মাঝে একটা কোমল হাত আমার কপাল খানি ছুঁয়ে দেয় , আমার গায়ে কম্বল টেনে দেয় , দক্ষিনা জানালাটা কখনও কখনও বন্ধ করে দেয়/
আমি তো একলাই /
কিন্তু আমার মিশনের কি হবে ? ফেলটুস মারা তো যাবে না /ছেলেটার কাছে আমার বেশ ক' কাপ চা আর সিগারেটের দাম বাকী পড়ে আছে / না শোধ করে চলে গেলে ছেলেটা গালি গালাজ করবে /

ওর টাকা গুলো আমি এখনই শোধ করে দিতে পারি / কিন্তু এখন আমি আর চাই না জানা কারো কাছে যেতে / কি জানি শেষ পর্যন্ত র্দুবল হয়ে আত্মহননের ইচ্ছা পরত্যাগ করে ফেলি যদি /

রাত গভীর না হলে সুখীর মত মেয়েদের খোজ মেলে না / আর যারা সুখীর মত মেয়েদের খোজ দিতে পারবে তাদের কয়জনের সাথে আমারও মোটামুটি একটা পরচিয় আছে / তাদেরকওে সন্ধা নামার আগে পাওয়ার কোনো সম্ভাবনা নাই /
মাত্র দুপুর যাই যাই করছে এখন /
ঢের সময় বাকী /
এই তোর নাম কি রে ?
সবুজ ?
সবুজ কি রে... ?
সবুজ মিয়া /
ও , তা সবুজ মিয়া সুখী কি এমন মাঝে মাঝেই হারায় ?
হ , তয় এক রাইত /
অ , শোন্ সন্ধার আগে খোজা যাবে না / তুই আমারে এক কাপ চা আর দুইটা সিগারেট দিয়া তোর ব্যবসা কর গা / আমি ঘুমাই/ আমাকে সন্ধায় জাগাবি/
খালি পেটে চা যেতেই পেটে মুচরা মুচরি করা শুরু হলো/ দাড়া শালা আগুন দিতাছি / ওহহ্ রে ... এ আবার কি রে বাবা !
দুই টান ধোঁয়া ছাড়ার পর তিতা পানিতে মুখ ভরে গেল /চোখেতে র্শষে ফুল দোলা শুরু হলো /
লম্বা হয়ে বেন্চিতে শুয়ে পড়লাম/
আহ্ আরাম লাগছে এখন /
এমনতেই কয়দিন ধরে আরামেই আছি ? ঘুমাইতে গেলেই ছাঁড়পোকার কামড়, যখন তখন অন্ধকার করে দিয়ে কারেন্ট চলে যাওয়া, পকেট গড়ের মাঠ ,মোটা চালের আধাসিদ্ধ ভাত--- বাহ্ ভালোই তো জীবন !

এ জীবনের সাথে আমার পরিচয় ছিলো না /
বাবার দেয়া অঢেল প্রাচুর্যের মাঝে আমি বড় হয়েছি/ যদিও এখন আর আমি সেই পরিচয় বহন করছি না / আমি এখন আর কারো কিছু না /আমার থাকা না থাকাতে এখন আর কারো কিছু আসে যায় না /নাহ্ এভাবে বললে ভুল বলা হবে /
আমার মা ! প্রচন্ড ভালোবাসেন তিনি আমাকে /

মনে হয় স্বপ্নই দেখছিলাম ! তা না হলে এত তাড়াতাড়ি সন্ধা নামলো কি ভাবে ?
কয়েকটি উৎসুক মুখ আমার সন্ধার আকাশটাকে ঢেকে আমার উপর ঝুঁকে আছে /আমি ঝট্ করে উঠে বসতেই হুড়মুর করে সব মাথা গুলো সরে গেল /
আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই বললো একজন, চিন্তাত পড়ছিলাম , মইরছুননি !
হা হা হা হা হা ! মরার আগেই মরা ! উৎসাহী লোকজন চলে যেতেই হাত পা ঝাঁড়া দিয়ে উঠে বসলাম/
সন্ধা হয়ে এসেছে/
আমি মনে হয় কারো জায়গা দখল করে আছি /দুই কইন্যা এদিক পানে তাকিয়ে আছে /
দেখা যাক কি করে ,এখনই উঠবো না এখান থেকে/
সবুজ কামিজ পড়া কইন্যা সরাসরি এদিকেই তাকিয়ে আছে /
আচ্ছা আমার সব রঙ বাদ দিয়ে সবুজের কথা কেনো মনে পড়লো? অন্য কোনো রংও তো হতে পারে !
এই অন্ধকারে রং তো দেখার কথা না , তবুও সবুজ কেন ?কারনটা আমার জানা তবুও মেয়েদের মত ঢং করছি/সবুজ সালোয়ার কামিজ মোড়ানো এক টুকরো স্বপ্ন একদিন টুপ করে ঢুকে গেছিলো আমার দু’চোখের মধ্যে/
সখী কারে কয় ভালোবাসা !!
টিকালো নাক, মাজা গায়ের রং,গুচ্ছ চুল তার কপালে খেলা করে সারা বেলা/
আমি ঘর অন্ধকার জানালায় দাড়িয়ে তাকে দেখেছি অনেক অনেক সন্ধা/
ভুলে গেছি সব/
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×