কোথায় গেল হেফাজতের মৌলবাদী মানা,
বৈশাখের এই নিদাঘ দিনে চরমপন্থার হানা?
শাড়ী রঙে, ধ্রুপদী ঢঙ্গে দিন যে পেল আলো,
ফতুয়ার আহা দীপ্র রঙে কট্টরেরা ঘুমালো।
মঙ্গল যাত্রায় ফ্যাঁকড়া বাঁধায় হিন্দুয়ানী বলে,
বর্ষা দিনে তাদের ঘরে রবী ঘুরে কলে,
বাংলা নামে চুলকানি হয় কাফির কাফির ভাব,
"আমার ভাষা" "আমার দেশ" দেশপ্রেমের অভাব?
নারী ভূমিকায় ফোস্কা পড়ে যে নরদের আঁতে,
বোনেরা তাদের দফতর করে ভাত এনে দেয় পাতে,
অর্থনীতির কলের শ্রমিক অধিকাংশই নারী,
হেফাজতের ঘোর সমর্থক মালিক হাঁকায় গাড়ি।
নারীপুরুষ বেশ,
একত্রে সুখ মিছিল করে, গোঁড়ামি নিঃশেষ।
ছেলেমেয়ের মনে,
নতুন দিনের তান দিয়ে যায় মুক্তি জনে জনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




