somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বাংলাদেশের রাজধানী আর চট্টগ্রাম ফকিন্নি?

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রামে বিদ্যুৎ থাকে না। বিষয়টি বাংলাদেশের আর দশটা সমস্যার মত সমাধানহীন মনে হলেও অসামঞ্জস্যটা যেখানে সেটা হল ঢাকায় কিন্তু এই লোডশেডিং চট্টগ্রামের মত এত প্রকট না! "এত প্রকট না" এইভাবে বললেও সঠিক অবস্থাটি ধরা পড়ছে না। বলা উচিৎ, চট্টগ্রামের তুলনায় ঢাকায় ইলেক্ট্রিসিটি যায় না বললেই চলে। ঢাকায় তবু যখন লোডশেডিং হত, আগের কথা বলছি, সেই সময়ের এই সমস্যার ধরণটার তবু মা ও বাবা ছিল; মানে মা-বাপ ছিল। বোঝা যেত, বিদ্যুৎ ১ ঘণ্টা না থাকলে পরবর্তী এক ঘণ্টা থাকবে। আচ্ছা না হয়, ২ ঘণ্টা না থাকলে, পরবর্তী আধা ঘণ্টা থাকবে। মানুষ অন্তত বলতে পারত কখন আসবে আবার কখন চলে যাবে। অবস্থা সঙ্গিন হলেও, সেই অবস্থার একটা মানইজ্জত ছিল। কিন্তু চট্টগ্রাম’এর প্রতি এতই অবহেলা, চট্টগ্রাম-বাসীদের প্রতি এতই তাচ্ছিল্যের মনোভাব কর্তৃপক্ষ পোষণ করে যে চট্টগ্রামের সাথে বিদ্যুৎ অফিস যা করে সেটারে মস্করা বললেও ঠিক হবে না। কারণ মস্করারও একটা সীমা আছে। ইলেক্ট্রিসিটি যখন আসে তাঁর ঠিক পাঁচ মিনিট পর আবার চলে যায়। অনেকক্ষণ পর আবার যখন আসে, এবার তার চার মিনিট ৫৯ সেকেন্ড পর পুনরায় পগারপার। অভদ্র ইলেক্ট্রিসিটি আর লোডশেডিং, এই দুটি অবস্থা, ভাদ্র মাসের বৃষ্টি আর রোদের মত আসা যাওয়া করে এখানে।

চট্টগ্রামে বিদ্যুৎ বিভাগের এহেন কর্মকাণ্ড না হয় বাংলাদেশের "সরকারী চর্চা" বিবেচনায় মেনে নিলাম, কিন্তু নিজেদের প্রতি চট্টগ্রাম-বাসীর বিস্ময়কর উদাসীনতা কি করে মানা যায়? এই সমস্যা ঢাকা'র হলে, ফেসবুক-ব্লগে চলা অনেক ঝড়ের মধ্যে এই ঝড় অবশ্যই সময় সময় আমাদের ওয়ালে বয়ে যেত। কিন্তু ব্লগাররা যারা চট্টগ্রামের অধিবাসী, তারা মূলত ঢাকা কেন্দ্রিক ব্লগ-সমাজে চলা বিষয় ও ধারায় বেশি মগ্ন থাকে। নিজেদের সমস্যার প্রতি অনাসক্ত। ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেলে মোবাইল থেকে স্ট্যাটাস দেয় ঢাকার ট্রাফিক জ্যাম সংক্রান্ত স্থবিরতা নিয়ে চিন্তিত হয়ে।

আগ্রাবাদের মত ব্যস্ত কমার্শিয়াল এলাকায় বিদ্যুৎ’এর অবস্থা এতই সঙ্গিন যে (যখন ঢাকায় কোনও বিদ্যুৎ ঘাটতি নেই বললেই চলে) মাঝে মাঝে আমি দেখেছি, ব্যাংকের এটি-এম বুথ গুলো পর্যন্ত ব্যাকআপ ফেল করে। লিফট গুলো মাঝপথে আটকে থাকে (কারণ জেনারেটর গুলো অধিকাল কাজ করে অবসর নেয় যখন তখন), আইপিএস গুলো পাঁচ মিনিট ব্যাপ্তিকালের বিদ্যুৎ থেকে যথেষ্ট পরিমাণে শক্তি নিয়ে রাখতে পারে না বলে কথায় কথায় হিক্কা দেয়। এদিকে অফিস গুলো ভরে থাকে মৃতপ্রায় ইউপিএস গুলোর রক্ত হিম করা ত্রাহিতে।

বিদ্যুৎ বিভ্রাটে চট্টগ্রাম বাসী নাকাল শিরোনামে পত্রপত্রিকায় খবর আসে বটে, তবে অন্যান্য সকলের মতই চট্টগ্রাম বাসীরাও বোধ করি সমান উপহাসের সাথে সেই খবর পড়েন। কারেন্ট নাই, টিভি-কম্পিউটার বন্ধ। কি করবেন? তাই, খবরের কাগজ।

আমার আর্জি কর্তৃপক্ষের কাছে নয় চট্টগ্রাম-বাসীদের কাছে। তারা যেন চোখ-খুলে দেখে কি অন্যায় তাদের প্রতি করা হচ্ছে। বিদ্যুৎ সঙ্কট যদি থাকে তবে সেটার ভাগাভাগি হবে সমানভাবে। রাজধানী হিসেবে একটু বেশি সুবিধা না হয় পেল ঢাকা! কিন্তু তাই বলে সে রাজরানী আর এ ফকিন্নি? সেখানে বিদ্যুৎ’এর সরবরাহ নিরবচ্ছিন্ন, আর চট্টগ্রাম বেশীরভাগ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন?

চট্টগ্রাম বন্দর দিয়ে পুরো দেশ চলে বিষয়টা মনে রাখা দরকার।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×