somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন লাগে তখন?

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যস্ত বহুতল হাসপাতাল, রেস্টুরেন্ট, বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিং’এর লিফটের সামনে কিংবা ব্যস্ত রাস্তায় বাসের বিশাল লাইনে দাঁড়িয়ে আছেন। এইসময় খেয়াল করলেন এক লোক লাইনে না দাঁড়িয়ে আকাশ বাতাস দেখতে দেখতে লাইনের শুরুর দিকটার আশেপাশে ঘুর ঘুর করছে। আর যেই লিফট কিংবা বাস এলো, মুহূর্তেই চোর চোর চেহারা নিয়ে সুড়ুত করে উঠে পড়ল, আর সেটা আপনি ছাড়া আর কেউই যেন লক্ষ্য করল না। তখন কেমন লাগে?

ফ্যামিলি নিয়ে নিজের ও কুলির মাথায় বহন করা ক্রিকেট পিচ-রোলারের মত ওজনদার, বিভিন্ন সাইজের বাক্স-পেটরা টেনে নিয়ে হাচরে-পাঁচরে ট্রেনে উঠে দেখেন, মাথার উপরে ব্যাগ রাখার তাকটা ইতিমধ্যেই আপনার ব্যাগ গুলোর চেয়েও বড় বড় ব্যাগে ঠাসা। আদনান সামির মত দেখতে আপনার ব্যাগ গুলো তো বহু দূরের কথা, মোবাইল কভারটা রাখতে চাইলেও পারবেন না। সেটা না হয় পকেটে রাখলেন, আদনান সামিদের কই রাখবেন? কেমন লাগে?

দোকানে ঈদের কেনা কাটা করতে গেছেন। সবখানেই ঐ একই জিনিষ পত্রে বোঝাই। কোনটাই পছন্দ হয় না। দামে হলে চেহারায় হয় না। চেহারায় হলে দামে হয় না। বিরস বদনে ঘুরছেন; এই সময়, হঠাৎ আপনার নিষ্প্রভ চোখ জোড়াকে দপ করে জ্বালিয়ে দিয়ে সুন্দর কোনও জামা হাজারো সমাহারের ভেতর থেকে হাসি মুখে উঁকি দিল। "ওটা একটু দেখি" বলতে মুখ মাত্র হা করেছেন আর এক মোটাসোটা মহিলা তাঁর মাংসল হাত গুলো বাড়িয়ে ক্ষিপ্র ঈগলের মত ছো মেরে নিয়ে গেল জামাটা। আপনাকে অবাক করে দিয়ে অকর্মণ্য বিক্রয়িক যত দাম বলল, তাতেই রাজি হয়ে কিনে নিয়ে আপনাকে নিরুপায় ইয়াসমিন করে চলে গেল মহিলা। কেমন লাগল?

সিএনজি ট্যাক্সি খুঁজছেন অনেকক্ষণ ধরে। মাঝে মধ্যে যেটা আসছে সেটার ভেতরে কেউ না কেউ গা জ্বলা হাসি দিয়ে বসে আছে। হেলে-দুলে লাফাতে লাফাতে যেই খালি একটা এলো, ওমনি মুহূর্তেই আপনার মুখের সদ্য ফুটে উঠা মৃদু হাসিটা যেন রাবার দিয়ে মুছে দিয়ে কোত্থেকে আরেকজন লাফ দিয়ে এসে সিএনজি ট্যাক্সিটা নিয়ে রঙ্গ করে চলে গেল আপনার সামনে দিয়ে? কেমন লাগে?

মসজিদে জুমার নামাজ পড়তে গেছেন। পরিষ্কার পাঞ্জাবি-পায়জামা পরে, মাথায় একটা সাদা টুপি চড়িয়ে বেশ একটা পবিত্র, শুদ্ধ শুদ্ধ অনুভূতি নিয়ে বসে আছেন মেঝেতে। এই সময় এক চেঙরা এসে মসজিদের ভেতরে টাইলসের মেঝেতেও জায়নামাজ বিছিয়ে বসল আপনার পাশে। কিছুক্ষণ পর আপনি অবাক-বিস্ময়ে লক্ষ্য করলেন যে ছোকরা নাক খোটা, কান চুলকানো শুরু করেছে। আর ক্ষণে ক্ষণে বলদ-বিমনা চেহারায় নিজের জায়নামাজটি ঠিক বাঁচিয়ে আশেপাশের মেঝের দিকে সই করে কিছুক্ষণ আগেও নাক-কানের ভেতর থাকা আঙ্গুলটা টোকা দিচ্ছে। কেমন লাগে?

ভ্যালেন্টাইন্স ডে। গার্ল-ফ্রেন্ড কিংবা বউ (বয়-ফ্রেন্ড কিংবা জামাই) নিয়ে বের হয়েছেন ভালমন্দ খাবেন বলে। রেস্টুরেন্ট গুলোয় এমন ভিড় যে ফ্লাই ট্র্যাপ, মশার স্প্রে কিংবা বিদ্যুতায়িত মারণাস্ত্র ব্যাটের ভয় জয় করা মশা-মাছিরাও ভেতরে ঢুকতে পারছে না। রেস্তোরাঁর সামনের শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন ছোট্ট অংশটিতে তীর্থের কাকের মত অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত ওয়েটার বেটাকে ম্যানেজ করে একটা সিট খালি হওয়ার খবর নিলেন। গিয়ে দেখেন পাশের এক দম্পতি এখন নিজেদের টেবিল ফেলে দুজনার জন্য বরাদ্দকৃত সুন্দর টেবিলটিতে বসে পড়েছেন। এটি তাদের বেশি ভাল লেগেছে। অনেক বলে-কয়েও ওয়েটার ছোকরাটা তাদের সরাতে পারছেন না। কেমন লাগে?

জানি; কেমন লাগে সেটা বর্ণনা করতে চাইলে গোঙানোর মত কিছু আপাত অর্থহীন শব্দ বেরবে আপনার মুখ দিয়ে শুধু, যা কিনা উপরোক্ত পরিস্থিতিতে আপনার অনুভূতি যথেষ্ট পরিষ্কার রূপে প্রকাশ করবে। কিন্তু লুকায়িত বক্তব্যটি হল এদের এবং এসব সহ্য করতে শেখাই আসলে হাসতে শেখা, ভালবাসতে শেখা । তবে ইউ ডু হ্যাভ এ্যা চয়েস।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×