বিশ্বাসের আকাশ আজ বহুদুরের প্রান্তরে বিলীন
বিগব্যাং এর তত্ত্বে সে অনুপ্রানিত ভীষনভাবে
ক্লান্ত পৃথিবীর মতই সীমাহীন দুরে ছুটে চলেছে সে
বাড়াচ্ছে দুরত্ব,
অথচ কত কোটি বছরের পরিচিত বিশ্ব আমার
কতশত দিনের ক্লান্তির ফসল
কত হাজার বছরের সাধনা,
জঁমাট বাঁধা বরফের স্রোতেও ভেসে থাকে তা
কখনই বিলীন হয় না,
এই পৃথিবীর পথে দুরত্বই বাড়ে শুধু
কমেনা কিছুতে
ঋন বাড়ে শুধু কিছুই জমে না ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


