এত প্রশ্ন করো কেন?থমকে গিয়ে ভাবি, তাইত এত প্রশ্ন কেন? অনেক দিন আগে একটা প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটি আমার অনেক পছন্দের; আমাকে ভালবাস কি? উত্তরটা এতটাই ভাল ছিল, আমি ঐ উত্তরের প্রেমে মজেছিলাম। সেই থেকে উত্তর আর প্রশ্ন অষ্ঠপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে আমাকে। আমি প্রশ্ন করি উত্তর পাব বলে, আমি প্রশ্ন করি কেউ আমাকে প্রশ্ন করবে বলে, আমি প্রশ্ন করি আমাকেই চিন্তে চাই বলে, আমি প্রশ্ন করি, কারণ আমি জানতে চাই, আমি দুচোখ মেলে সব দুঃখকে বুঝতে চাই, আমি গ্রীষ্ম আর ভাদ্রের তফাতটা বুঝতে চাই। আমি প্রশ্ন করি কারণ, বৃষ্টির সাথে কান্নাকে মেলাতে পারিনা, নদীর সাথে নালা কে আর খালের সাথে বিলকে। আমার জীবনে যা কিছু পাওয়া সব প্রশ্ন থেকেই, যা কিছু হারিয়েছি তাও প্রশ্ন থেকেই। প্রশ্নকে আমি আমার চেয়েও ভালবাসি।তাইত ইন্টারভিউ ফেস করতে করতে আমি অজান্তে প্রশ্নকর্তাকেই প্রশ্ন করে বসি। আমি প্রশ্ন করি তাকে, যার মাঝে আমি বিষন্নতা দেখি, যাকে আমি আনন্দের মাঝে দেখতে চাই। আমি জানি এটা ভুল, কারন কারো কারো কাছে প্রশ্ন মানেই সন্দেহ।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।