somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা সমীপে :একই ঘাটে সিংহের পানি খাওয়ার আবেদন

২৬ শে ডিসেম্বর, ২০০৬ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেত্রী আপনাকে শ্রদ্ধা। আগের আমলে পরম প্রতাপশালীদের প্রতাপে বাঘে মহিষে একঘাটে পানি খেত,আর আজকাল আপনার বুদ্ধিতে বাঘে-মহিষে তো বটেই,মায় গাধা গরু শুকরের দল এক ঘাটে পানি খাচ্ছে,গোসল করছে,জলকেলিও করছে। আলহামদুলিল্লাহ!! আপনার তরক্কি আরো বাড়ুক, এই দোয়া করি।

আপনি ঠিক করেছেন যেকোন মূল্যে ক্ষমতায় যাবেন। বিষয় পরিষ্কার, রাজনীতি করতে হলে রাজা হতে হবে। রাজাই যদি না হলেন ,তো রাজনীতি করে আর কী ঘোড়ার আন্ডাটা পাবেন? আর রাজা হতে হলে কতো দিকে খেয়াল রাখতে হয়ে,তা কি আর আমরা আম পাবলিক জানি!!

[গাঢ়]এই যে, মোহাম্মদ (সা:) আল্লাহর শেষ রাসুল,এটা তো কোন আইনে লিখা নাই,তবু আমরা ছাগলের দল এতো দিন মেনে চলেছি। আপনিই প্রথম খেয়াল করলেন যে এই বিষয়ে আইন করার দরকার,সে মতে চুক্তিও করেছেন। শেষ রাসুল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় মোহাম্মদ ( সা:) এর যে গত চৌদ্দশ বছর ধরে বিরাট কোন অসুবিধা হচ্ছিলো তা আর আমরা বেকুবে কি জানতাম!অথচ আপনার খেয়াল কতো দিকে! [/গাঢ়]

তাছাড়া এবার যদি ক্ষমতায় এসে ঠেলায় পড়ে বিচার বিভাগ আলাদা করতেই হয়, তাহলেও আপনার চিন্তা কী,এবার ম্যাজিষ্ট্রেট দের কন্ট্রোল না করে আপনি কন্ট্রোল করবেন মুফতিদের। একেকটা ফতোয়া দিয়ে আমরা ইনশাআল্লাহ হাজারি,শামীম ওসমান,তাহের মাহের যা আছে সবগুলোরে জায়েজ করে ফেলব।যে শালা উল্টাপাল্টা কথা বলবে,সে শালাই মুরতাদ। দোররা মেরে এদের ঠান্ডা করে ফেলব। [গাঢ়]আফসোস, শামসুর রাহমানটা মরে বেচে গেল। এই ব্যাটাকে তো আগেই মুরতাদ ঘোষনা করে রেখেছে আপনার শরিক দল,এবার ক্ষমতায় আসলে কয়েকটা দোররা পিটিয়ে ব্যাটাকে মেরে ফেলতে পারতাম।(হয়েইতো মরল,দোররা খেয়ে মরলে তবু ইসলামটা জিন্দা থাকতো।)[/গাঢ়]

নেত্রী,বেআদবী নেবেন না, এতো দিকে খেয়াল রাখতে গিয়ে আপনার নিশ্চয়ই খুব ঝামেলা যাচ্ছে। আর তাই একটা জরুরী বিষয় আপনার দৃষ্টি এড়িয়ে গেছে। আপনার সার্কাসে গাধা আছে ,গরু,শেয়াল,শুকর এমনকি হায়েনার দলও এসে যোগ দিয়েছে। কিন্তু মহাপরাক্রমশালী সিংহ এখনও বাদ পড়ে আছে,এটা কি ঠিক হচ্ছে ???সিংহ ছাড়া কি সার্কাস জমবে?

জি্ব,আমি সেই মহাপরাক্রমশালী সিংহদের কথা বলছি। এদের শক্তিতে ভয় পেয়ে এদেরকে বেধে রাখা হয়েছে গত অনেকগুলো বছর। কিন্তু এতে কি আর সিংহ ,বেড়াল হয়ে যাবে ? জেলে বন্দী এই সিংহের ভয়ে হাইকোর্টের জজরা বারবার বিব্রত হয়েছেন। হবেন নাইবা কেন,একটা জাতির জনককে গুষ্টি শুদ্ধা একরাতে গাপ করেদিয়েছিল এই সিংহের দল। তারপরও বীরদর্পে দেশে বিদেশে স্বরাজ করে গেছে তারা। এই সিংহরা যদি না থাকতো,তবে কি আর বি.এন.পি র জন্ম হয়ে আপনার জন্য এখন গোদ আর বিষফোড়া হতে পারতো?

তাই হে মহামহিম নেত্রী,আপনি এই সমস্যার মূলে আঘাত করুন। এই সিংহদেরকে আপনার মহাজোটের নৌকায় তুলে নিয়ে নূহের প্লাবন উদ্ধার করে দিন। যে সিংহ দ্বারা বি.এন.পি জন্মজাত,সেই জনক যদি আপনার সাথে থাকেন,তবে বি.এন.পির মুখে চুনকালি পড়বে,সেটা আপনার কতো বড়ো বিজয় একবার ভেবে দেখুন। তাছাড়া ,এই সিংহদের মার্কাটা হচ্ছে কুড়াল,একটা নির্বাচনী মিছিলে যদি দুইশ কুড়াল নিয়ে এরা বের হয়,তাহলে লাঠি বৈঠার তুলনায় কতো যে ভালো হবে ,সেটা আপনার মতো মহা নেত্রীকে আমার মতো নাদান আর কী বুঝাবে?

অতএব হে নেত্রী আমার,আপনি অবিলম্বে ফ্রিডম পার্টিকে আপনার মহাজোটে জায়গা দিন।এরা নিশ্চয়ই আপনার প্রত্যাশা মেটাতে খেলাফত মজলিশের চেয়ে বেশী পারঙ্গম হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৮
৩৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×