somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগানিস্তানের মোল্লা ওমর থেকে দিরাই থানার শহিদুল: মানুষ ইতিহাসের গতি কি আর পশুর পালে আটকাতে পারে ?

১২ ই মার্চ, ২০০৭ ভোর ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[গাঢ়]এক.[/গাঢ়]
1500 বছর আগের কথা বলছি।
রুক্ষ আফগানিস্তানের সুউচ্চ পাহাড়ে তিল তিল করে গড়ে তোলা হলো নিরেট পাথরের বৌদ্ধ মুর্তি। 175 ফিট উচু একটি ,আরেকটি 120 ফিট। পাহাড়ের নিচ থেকে দেখলে মনে হতো মহাপুরুষ গৌতম বুদ্ধ আকাশ আর মাটিকে একসাথে ছুয়ে দাড়িয়ে আছেন।
তারপর বহু কাল গত হয়েছে। আফগানের অন্ধকার গিরিপথ পেরিয়ে তৈমুর লং,নাদির শাহ এসে বারংবার লুন্ঠন করে নিয়ে গেছেন ভারত ভুমি।এসেছে মাৎস্যনায় যুগ,পাল বংশ থেকে মোগল রাজবংশ।

রুক্ষ র্ববর আফগানে ইসলাম তার শান্তির পতাকা তুলে দিয়েছে ঘরে ঘরে।রাজা গেছে,মানচিত্র বদলেছে ,বদলেছে ভাষার গতিপথ এমন কি ধর্মও।

তবু সেই কালের গতিপথকে ধারন করে আকাশসম বৌদ্ধ মর্ূির্তগুলো ঠাই দাড়িয়ে ছিল সেই ধুলিময় পাহাড়ে;মানুষের বিপুল ভালোবাসা,বিশাল সৃজনশীলতাকে ধারন করে।

[গাঢ়]দুই.[/গাঢ়]
তারপর আফগানিস্তানে হুট করে একদিন এলো তালিবানি শাষন।
তালিবান হিংস্র পশুরা মাতলো ধ্বংসের উৎসবে। তারিখ ঘোষনা করা হলো সেই মূর্তিগুলো ভেঙ্গে ফেলার।
সারা পৃথিবী থেকে অগনিত মানুষ আবেদন জানালেন মুর্তিগুলো রক্ষার।প্রবাসী আফগান প্রকৌশলীরা প্রস্তাব করলেন ,মুর্তিগুলোকে দেয়াল দিয়ে ঘিরে লোকচক্ষুর আড়ালে নিয়ে যেতে।অসংখ্য বিদেশি সংস্থা যে কোন মুল্যে মুর্তিগুলো কেনার প্রস্তাব দিল।
আবেদন জানালো জাতিসংঘ,ফ্রান্স,জার্মান,অষ্ট্রেলিয়া, থাইল্যান্ড,জাপান,ভারত সরকার।


সব আবেদন নিবেদন অগ্রাহ্য করে মোল্লা ওমরের নির্দেশে বোমা মেরে ধ্বংস করে ফেলা হলো বৌদ্ধের এই বিশাল মুর্তি। হারিয়ে গেল হাজার বছরের দুইটি ঐশ্বর্য।

তারিখটি 2001 সালের 1লা মার্চ।
---------------------------------------------------------------

[গাঢ়]এক.[/গাঢ়]
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সদরে রয়েছে 400 বছর পুরোনো একটি মুর্তিশীলা।
সেই কবে সেটি স্থাপন করা হয়েছিল,কারা সেটি স্থাপন করেছিলেন সে ইতিহাস এখন আর পরিস্কার নয়।

তবু আমরা স্বপ্ন দেখি ,একদিন আমাদের দেশেও ভোর হবে।আমাদের উত্তর প্রজন্ম জ্ঞানে বিজ্ঞানে টেক্কা দেবে পৃথিবীর মানুষদের সাথে। আর সে দিন এই সব মুর্তিশীলা খুটে খুটে তারা বের করবে পূর্বপুরুষের ইতিহাস।সেই অনাগত উত্তরপুরুষের জন্য তাই গভীর মমতায় আমরা এই স্থাপনাগুলো আগলে রাখি।

কিন্তু তত্বাবধায়ক সরকারের এই ডামাডোলে আজ চারিদিকে শুধু ধ্বংসের উৎসব।
দিরাই উপজেলার মাননীয় টি.এন.ও শহিদুল সাহেব তার কাজ দেখানোর জন্য বড্ড উৎসুক। ছোট্ট উপজেলা সদরে ভাঙ্গার মতো আর কয়টা জিনিষই বা থাকে। সুতরাং তিনি চোখ ফেললেন 400 বছর পুরোনো সেই মুর্তিশীলাটির দিকে।

প্রতিবাদে এগিয়ে এসেছিলেন রহমান মিজান নামের স্থানীয় এক ব্যক্তি।
শহিদুল সাহেবের সাথে পারবেন,এমনটা সাধ্য কি তার। বহু বুঝানো,আবেদন নিবেদন,প্রত্মতত্বের দোহাই, কোন কিছুতেই মন গলেনি টি.এন.ও মহোদয়ের। উল্টো মিজানকে আটকে রাখা হলো,সিজ করা হলো তার মোবাইল ফোন।
আর ক্ষমতার দম্ভ দেখিয়ে সরকারের 30 হাজার টাকা খরচ করে সেই মুর্তিশীলাটি ভেঙ্গে ফেললেন আমাদের টি.এন.ও সাহেব।

তারিখ টি 10 ফেব্রুয়ারি ,2007।

[গাঢ়]স্বপ্ন আর আফসোস[/গাঢ়]

মোল্লা ওমরের তালিবানি শাষন আর নেই।
আমার বুকের গভীরে জানি ,শহিদুল সাহেবের শাষনও নশ্বর কিছু নয়। তাকেও যেতে হবে।

তবু হায়,
একজন মোল্লা ওমর কিংবা একজন শহিদুল আমাদের যে ক্ষতি করে গেলেন,সেই ক্ষতি আর হাজার বছরেও পূরণ হবে না...
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০২
৩২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×