somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারভেজ মুশাররফ গৃহবন্দি

১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালত থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আটক হওয়ার পর পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে আগামী ৪৮ ঘন্টা গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে আদালত।

এ উদ্দেশ্যে ইসলামাবাদের শহরতলী চক শাহজাদে অবস্থিত মুশাররফের খামার বাড়িকে সাব-জেল হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার চক শাহজাদের ওই বাসভবন থেকে মুশাররফকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানের টেলিভিশনগুলোর খবরে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা মুশাররফকে ইসলামাবাদের আদালতে নিয়ে যাচ্ছেন।

প্রেসিডেন্ট থাকাকালে দেশের স্বার্বভৌমত্ব হানিকর পদক্ষেপের জন্য মুশাররফকে গ্রেপ্তার করা হয়। পরে আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে বাড়ি ফেরার অনুমতি দেয় আদালত।

বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের এক বিচারক মুশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মুশাররফ স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন বলে দাবী করেছেন মুশাররফের আইনজীবী কামার আফজাল।

আফজাল জানান, কারাগারে না রেখে মুশাররফকে নিজ বাসভবনে গৃহবন্দী রাখার জন্য পুলিশকে আদেশ দেওয়া যায় কিনা, তা বিবেচনার জন্য আদালতের কাছে আবেদন রাখেন তিনি। সংক্ষিপ্ত শুনানির পর আদালত মুশাররফকে বাড়িতে পাঠানোর আদেশ দেয় বলে তিনি জানান ।

আদালতে মুশাররফের সঙ্গে থাকা আফজাল বলেন, “আজ সকালে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ হাকিম আদালতে আত্মসমর্পণ করেছেন।”

মুশাররফ পক্ষের আরেকজন আইনজীবী আমজাদ রাজা কাসুরি জানান, মুশাররফের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের চেষ্টায় শুক্রবারের মধ্যেই তারা সর্বোচ্চ আদালত বরাবর একটি আবেদন পেশ করবেন।

“গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে একটি আবেদন পেশ করার জন্য আমি এখনই সর্বোচ্চ আদালতে যাচ্ছি,” বলেন কাসুরি।

সেনা অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণকারী জেনারেল মুশাররফ ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন।

আসছে মে’র সাধারণ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে গত মাসে চার বছরের স্বেচ্ছানির্বাসনের অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরে আসেন।

কিন্তু নির্বাচনের প্রার্থী হিসেবে তাকে অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকে ক্ষমতায় থাকাকালীন ওঠা বিভিন্ন অভিযোগের একের পর এক মামলায় জড়িয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে মুশাররফের আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুশাররফের রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লীগ জানিয়েছিল, মুশাররফের গ্রেপ্তারের বিষয়ে সর্বোচ্চ আদালত শুক্রবার যে সিদ্ধান্ত দিবে তা তিনি মেনে নেবেন।

জামিনের আবেদন খারিজ করে মুশাররয়ের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তিনি নাটকীয়ভাবে আদালত থেকে পালিয়ে যান বলে সংবাদ প্রকাশিত হয়।

তবে এপিএমএলের সাধারণ সম্পাদক জেনারেল ড. মোহাম্মদ আমজাদ দাবী করেন, আদালত চত্বরে উত্তেজিত আইনজীবীদের কবল থেকে রক্ষার জন্য মুশাররফকে তার চক শাহজাদের বাড়িতে সরিয়ে নেয়া হয়েছিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×