একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১৬ (মেডিকেলে ভর্তি)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেদিন মেডিকেলে ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো, সেদিন একটা স্মরণীয় এবং রোমান্টিক ঘটনা ঘটলো। তখন পত্রিকায় রেজাল্ট ছাপা হতো। আমি জেনেছিলাম দুপুরের পরপরই। ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমাদের শহরে পত্রিকা যেতে দুপুর ১টা বেজে যেতো। বাবা বাসায় ফিরলেন সন্ধ্যায়। ফিরে বললেন, শিখার বাবার সাথে তার দেখা হয়েছিল। সেও ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। তার বাবা বলেছেন, "আপনার ছেলেকে ঢাকা মেডিকেলেই পড়ান। ওর জিম্মায় থাকলে মেয়েটাকে নিয়ে আমি নিম্চিন্তে থাকি।" কথাটা আপনাদের মত আমারও অবিশ্বাস্য লেগেছিল। কিন্তু, বাবা এভাবে বানিয়ে রসিকতা করবেন বলে বিশ্বাস হয় না। এই ঘটনাতে শিখার প্রতি আমার দুর্বলতাটা বেড়ে গেলো।
বুয়েটে ইলেকট্রিক্যালে চান্স পেয়েছিলাম। হয়তো শিখার কারণেই ঢাকা মেডিকেলকে বেছে নিয়েছিলাম। মেডিকেলে ভর্তি হবার পর সে হিজাব পরা শুরু করলো। মেডিকেলের দিনগুলো কিছুদিনের মধ্যেই বিঃস্বাদ হয়ে গিয়েছিল। তবুও সে এবং ফজলে রাব্বী হলের কাঠালী চাপা ফুলের মিষ্টি গন্ধ সেই দিনগুলির স্মৃতিকে এখনো মধুময় করে রেখেছে। সেসব কথা আরেক পর্বে বলবো।
চলবে ...
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন