একজন সাবেক শিবিরের আত্মকাহিনী - ১৭ (মেডিকেলে শিবিরের সাথে পরিচয়)
০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা মেডিকেলে ভর্তির আগেই সেখানকার শিবিরের সাথে পরিচয় হয়ে গেলো একটি মজার ঘটনার মাধ্যমে। ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবার পর ডিএমসিতে গেলাম মেডিকেল টেস্ট ও ভাইভার সময় জানতে। নোটিশ বোর্ড দেখছি। দেখলাম একজন এ্যাপ্রন পরা ভাইও নোটিশ বোর্ড দেখছেন। তাকে দেখে কেন যেন মনের মধ্যে দৃঢ় ধারণা জন্মালো যে তিনি শিবির করেন। তার দাড়ি ছিল না যে দাড়ি দেখে চিনেছি।
তাকে বলেই ফেললাম, 'ভাই আপনি কি শিবির করেন?'
তিনি হেসে বললেন, 'কেন?'
আমিও যে শিবির করি এ কথা বলাতে তিনি তার সাংগঠনিক পরিচয় জানালেন। তিনি ছিলেন রফিক ভাই। আমাদের এক ব্যাচ সিনিয়র।
রফিক ভাই আমাকে ফজলে রাব্বি হলে নিয়ে গেলেন। তখন ঢাকা মেডিকেলে শিবিরের সভাপতি ছিলেন সেলিম রেজা ভাই। রেটিনা গাইড ও কোচিং সেন্টারের মূল দায়িত্বে ছিলেন তিনি । হলের দোতলায় মসজিদ। তার পাশেই সেলিম ভাই এর রুম। মাগরিবের নামাজ হলের মসজিদে পড়লাম। নামাজের পর তার রুমে আরও ভাইদের সাথে দেখা হলো। মনে হলো যেন নিজের বাড়ীতে ফিরে এলাম। না জেনেই রফিক ভাইকে শিবির করেন কিনা জিজ্ঞাসা করার বিষয়টি নিয়ে তারা একটু মজা করলেও সাবধান করে দিলেন, কেননা, ডিএমসিতে অন্যান্য ছাত্র সংগঠনগুলো বেশ হিংস্র। পরে অবশ্য তার প্রমাণ বেশ খারাপভাবেই পেয়েছিলাম।
সেলিম ভাই এর রুমটি নিয়ে আরো অনেক ঘটনা আছে। পরের পর্বে লিখবো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন