নেগেটিভ গ্রেভিটি !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার ও মন খারাপ হয় । সত্যিকারের মন খারাপ !
কেমন যেনো ভোঁতা একটা অনুভূতি হয় তখন ।
আলসে , স্থির , ক্লান্ত শরীরটাকে আমি টেনে তুলি ।
ইলেকট্রনের মত চক্রাকারে ঘুরতে ঘুরতে এগিয়ে যাই দেয়ালটার দিকে ।
পলেস্তরা খসে পরা দেয়ালের কঙ্কাল !
কঞ্চি দিয়ে দুটো আঁচর কাটি ।
আমার দ্বিতীয় মৃত্যুর প্রথম ভুমিকা _ দেয়ালের বুকে কঞ্চির আঁচরে !
আমার ও মন খারাপ হয় । সত্যিকারের মন খারাপ !
অক্সিজেন না ! আমি তখন হাইড্রজেনের অভাবে হাঁস - ফাস করি !
উত্তপ্ত , উতভ্রান্ত , উদ্ভট চিন্তাগুলোকে আমি ছিঁড়ে ফেলি , একটা একটা করে ! তারপর ! হা তারপর সবকটা বিদঘুটে - হতচ্ছাড়াগুলোকে বন্দি করি সিগারের ধোয়ার ফটোফ্রেমে !
মিলিয়ে যাওয়া ফটোফ্রেমের অস্পষ্ট ক্যাপশন _ রেস্ট ইন পিস ' মাইন্ড ' ।
আমার ও মন খারাপ হয় । সত্যিকারের মন খারাপ !
আমি ডায়াল প্যাড থেকে খুজে খুজে তখন তোমার ঠোঁট আর কণ্ঠ বের করি !
অপদার্থ , ইতর , ছোটলোক _ গালি শুনতে শুনতে আমি হাসি !
আর হাসতে হাসতেই তোমার চোখ , ঠোঁট আর কণ্ঠ পোড়াই !
এভাবে তোমাকে পুড়িয়ে পুড়িয়েই আমি বেঁচে থাকি !ঠিক সূর্যের মত !
দুর্গন্ধ দিয়ে আঁকা ছবির ক্যানভাস _ তোমার চুল , তোমার ঠোঁট , তোমার কণ্ঠ !
আমার ও মন খারাপ হয় । সত্যিকারের মন খারাপ !
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজ ঈদের দ্বিতীয় দিন

হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন
এ ডিসেকশন অব এ স্করপিয়ন

একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফামস স্ট্যাচু অফ দ্যা টাউন মিউজিসিয়ান অফ ব্রেমেন

দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা... ...বাকিটুকু পড়ুন
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।