আমার প্রেমিকারা !
সমরেশ মজুমদারের ' কালবেলা ' ।আমার কৈশোর , যৌবনের মধুচন্দ্রিমা গুলোর স্বত্বাধিকার এখনো জলপাইগুড়ি , ডুয়ার্সের চা বাগান ,অনিমেষ , অর্ক আর মাধবীলতাদের ঘিরে চক্কর খায় ।শুনেছি এককালে নাকি আমার বাবাও মাধবীলতার মোহে আচ্ছন্ন ছিল । জেনেটিকেল্লি কি না কে জানে , সেই মোহে আমিও আবিষ্ট । একজন তরুণী কতখানি নারী এই প্রশ্নে আমি আজও' মাধবীলতা স্কেল' টা এপ্লাই করি । একজন মানবী !
এনি ফ্রাংক । জার্মান মেয়ে !নাৎসি কনসেনট্রেশন কেম্পের সেই জলপাই রঙের ট্রাকে উঠা পর্যন্ত এই মেয়েটাও নিশ্চয়ই খুব অসাধারণ ছিল । অল্প বয়সে আমার রাতের স্বপ্ন গুলো হতো এনি ফ্রাংকময় । সপ্নের মধ্যে মেয়েটা চিৎকার করে আমায় ডাকতো , ' কমরেড আমায় নিয়ে চলে এখান থেকে । আমি অসহায়ের মতো চেয়ে থাকতাম । ক্ষীণ কণ্ঠে বলতাম , এই তোঁ আরেকটু ধৈর্য ধর , জার্মান কম্যুনিস্ট পার্টিটা একটু গুছিয়ে নেই । তারপর জলপাই রঙ্গটাকে শায়েস্তা করব।
আমার এই স্বপ্নই হয়তো অতীতে ফিরে যেতো , নাৎসিদের পিটরসবাগের শুভ্র নুড়িতে পর্যুদস্ত করার শক্তি যোগাতো । আমার স্বপ্নগুলোই লালফৌজ হয়ে বার্লিনে পৌঁছে ,কিন্তু অনেক দেরীতে । ততদিনে _ এনি ইতিহাস । এনি বেঁচে থাকলে ওকে বলতাম - তোমার জন্য আমার স্বপ্ন গুলোই প্রসব করে চে গুয়েভারাদের, যেন সাম্রাজ্যবাদীদের বিষাক্ত নখ আর কোন এনির সোনালী চুল ছুঁতে না পারে !এনি হয়তো খিল খিল করে হাসত । আর আমি আস্তে আস্তে ওকে বলতাম _ এনি , তোমার জন্য ভালোবাসা !
কৈশোরে এনি ফ্রাঙ্কের ডায়রি পড়ে এতোখানি মুগ্ধ হয়েছিলাম যে প্রায় প্রতি রাতেই মেয়েটাকে স্বপ্ন দেখতাম । সেই স্বপ্নের রেশ এখনো কাটেনি ।
এই দুই নারী আমার কল্পনার জগতে এতোখানি জায়গা জুড়ে আছে যে , বাস্তবের কোন মেয়েকে প্রেমিকা হিসাবে ভাবতে কেমন যেন অস্বস্তি হয় । আমার বাস্তবের প্রেমিকারা আফিমের জগতে বাস করে । সমাজতত্ত্ব ও পদার্থবিদ্যার নিরস কচকচানির মাঝে তারা আমার মমতাটুকু খুঁজে পায়না !তাদের আর কি দোষ ! আমার মরফিনে যে তাদের নেশা হয়না !
তারা বলে আমি এলএসডির জগতের অধিবাসী ।গডউইন , ব্লাঙ্ক ,মুর সায়মনদের ছায়ায় থাকি । আমিও জানি । আমি ইউটোপিয়ান এনিমেল । আমার মরফিনের নেশা আফিমে কাটবেনা ।
যে হাত কল্পনার অসাধারণ সব নারীদের ছুয়েছে সে হাত তোমাদের শরীরে তবলা বাজাতে পারবেনা ! থাকো তোমরা তোমাদের আফিমের তিনরঙ্গা জগতে !
আজকালকার তরুণীরা নারী নয় , তারা কেবলি তরুণী !
পাদটীকা _
আমরা কেউ কাউকে ভালবাসতে পারিনি । ভালবাসতে হলে নারী হতে হয় , ভালবাসতে হলে পুরুষ হতে হয় । না তুমি নারী ছিলে ! না আমি পুরুষ ছিলাম !!
শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন
দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।