
মানুষ খুজে ফিরছি এ শহরে
নেই
চারিদিকে বাহারি মুখোশ পরা দুপেয়ে একদল প্রাণী
নিজেদের মানুষ দাবী করছে
কিন্তু আমি জানি, আলবৎ মিথ্যে বলছে
তারা কিছুতে মানুষ হতে পারে না, উহু
কারণ তাদের সমস্ত মুখ ঢাকা বিচিত্র সব মুখোশে
তাদের পকেটেও রঙবেরঙের অনেকগুলো মুখোশ
মুখোশের শেষ নেই, একটা খসে গেলে পলক ঝাপটে আরেকটা
সেটাও খসে গেলে একইভাবে আরেকটা
এভাবে একের পর এক অনবরত বদলে চলেছে মাইম শিল্পীর মতো
কিন্তু একটি শহরে তো আর এতো মাইম শিল্পীর বাস হতে পারে না
তাই সহজেই নিশ্চিত হতে পারি যে, তার মাইম শিল্পী নয়
তাহলে?
আমি জানি না, বাহারি মুখোশ পরা দুপেয়ে প্রাণীগুলো কে বা কারা
হয়তো তাদের মাঝে কেউ বানর কেউ গরিলা ওরাংওটাং শিম্পাঞ্জি
কিন্তু মানুষ নয় কিছুতেই
কোনও উপলক্ষ্য ছাড়া মানুষ টানা মুখোশ পরে থাকতে পারে না।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



