
(প্রয়াত সহোদরা রেবেকা সুলতানাকে)
পার্কের সেই মৃত গাছটির জন্য আমার দুঃখ হয়
কিন্তু প্রথম দেখার দিন নির্বিকার ছিলাম
তোমার মাঝেও কোনও দুঃখবোধ দেখিনি
(অবশ্য আমার ভ্রমও হতে পারে)
আর হয়তো তখন কোমও আমাদের সহমর্মিতা ছিলো না
গত যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য
বিশেষত মৃত সৈনিকদের নিয়ে ভাববার অবকাশ ছিলো
সিনেমা নাটক গান ও বইপত্র থেকে যাদের জেনেছিলাম।
প্রায়ান্ধকার সে অপরাহ্নে আমি ভাবিনি প্রত্যাখ্যাত প্রেমিকাদের
হয়তো তুমিও
আর আমি হলফ করে বলতে পারি যে অনুরূপ গল্পের ঝুড়ি
আমাদের সুদর্শন পিতারও ছিলো।
আজ বহুদিন পর সত্যি সে মৃত গাছটিকে ভেবে আমি ব্যথিত
তুমি জানো
গল্পের শেষে তুমি জানো যে
সে সব মৃত সৈনিকদের জন্যও উভয়ই আমরা আজ ব্যথিত।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২৬ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


