নিমন্ত্রণ পত্র
২২ শে মে, ২০১৫ সকাল ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যদি ক্লান্ত পথের শেষে হিমেল বাতাস দেয় ছুঁয়ে তোমার ঘামভেজা উষ্ণ হৃদ, মনে রেখো সে দক্ষিণের শীতল বাতাস ছিলো না। সে ছিলো আমার দীর্ঘশ্বাসে তোমায় নিমন্ত্রণ বার্তা একটু ছোঁয়া পেতে।
যদি কোন ছোট্ট টুকটুকে শ্যামবর্ণ মেয়ে যার হতে নীল কাঁচের চুড়ি একগুচ্ছ গোলাপ দেয় বাড়িয়ে দুটো টাকা চেয়ে, তাকে ফুলমালী ভেবে দিয়'না তাড়িয়ে শত ব্যস্ততা দেখিয়ে। জেনে রেখো সে ফুল ছিলো তোমায় নিমন্ত্রণ আমার প্রণয়ের কাননে ভোমরা হতে।
যদি আকাশের মন ভারি করে চিৎকার করে আত্মভোলা হয়ে, লুকিয়ে যেয়ো না তখন ঘরের কোণে। মনে রেখো সে ছিলো না আকাশের মন ভাঙ্গা হাহাকার। সে ছিলো আমার নয়নের অশ্রুভেজা চিৎকারে তোমায় নিমন্ত্রণ সর্বাঙ্গ ভিজিয়ে আমার অনুভবে মিশে যাওয়ার।
যদি কোন ঠিকানাবিহীন চিঠি উড়ে আসে বসন্তের বাতাসে, জেনে রেখো সে ছিলো আমার নিমন্ত্রণ তোমায় শিশিরের খোঁজে ঘাস মাড়িয়ে হাত ধরে হাঁটতে ভোর প্রভাতে…॥
____অর্নব(কাঠের মানুষ)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন
আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন