মনে পড়ে তুমি প্রথম আমায় যখন উড়তে শিখালে
আমি কিন্তু আর সবারই মত ছিলাম সাধারণ
যেমন একটি মানুষ তাঁর নির্ধারিত সীমায়।
প্রথমে আমার ভিতরে তুমি আশার বীজ বুনলে
আমি আশা করতে শিখলাম।
ধীরে ধীরে আমায় পরিপূর্ণ করলে আশায় আশায়।
তারপর তুমি আমায় কল্পনার জাল বুনতে শিখালে
সময় কে পেরিয়ে জাল বুনতে শিখলাম আমি।
এই ভাবে আশায় আশায় কল্পনার জাল বুনতে বুনতে তৈরি হলো পাখা।
তারপর দিলে সাহস।
আমি উড়তে শিখলাম।
সব কিছু ছেড়ে উঠে গেলাম অনেক উচুতে।
যখন আমি ভেসে বেড়াচ্ছিলাম
দূর থেকে দূরে উচু থেকে অনেক উচুতে,
যখন আমি পায়রার মত বিভিন্ন ভঙ্গিমায়
উড়ে দেখাচ্ছিলাম তোমার ইশারায়-
তুমি তখন সব কিছু ফিরিয়ে নিলে।
আশা আকাঙ্খা কল্পনা সব কিছু।
আমি প্রচন্ড গতিতে আছড়ে পড়ার আগ মুহূর্তেও
তুমি ছিলে খুব শান্ত এবং সুন্দর।
আগ্রহ ভরে দেখছিলে আমার পতন।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


